পদত্যাগ করা পদে আবারও নির্বাচন করে হারলেন জাফর

কুড়িগ্রাম প্রতিনিধি
০৯ মার্চ ২০২৪, ২০:২৯আপডেট : ০৯ মার্চ ২০২৪, ২০:৩৬

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে দলীয় প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার আশায় জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছিলেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলী। মনোনয়ন পেলেও পরে দলীয় সিদ্ধান্তে জাতীয় পার্টিকে আসন ছেড়ে দিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ছেড়ে দেওয়া পদ ফিরে পেতে জেলা পরিষদের চেয়ারম্যানের শূন্য পদের নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে শেষ পর্যন্ত এ কূলও রক্ষা হয়নি তার। শনিবার (৯ মার্চ) অনুষ্ঠিত নির্বাচনে তিনি ৫৯ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন।

কুড়িগ্রাম জেলা পরিষদের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আ ন ম ওবায়দুর রহমান। তিনি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। নির্বাচনে তিনি মোটরসাইকেল প্রতীকে মোট ৫২৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জাফর আলী আনারস প্রতীকে পেয়েছেন ৪৬৮ ভোট। আরেক প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছানালাল বকসী কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ১৪ ভোট। রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিলহাজ উদ্দিন শনিবার সন্ধ্যায় ভোটের ফল ঘোষণা করেন।

নির্বাচনে জেলার ৯ উপজেলা ও তিন পৌরসভায় মোট ভোটার (স্থানীয় সরকারের জনপ্রতিনিধি) ১০১৩। এর মধ্যে মোট ১০০৯ জন ভোট দিয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিলহাজ উদ্দিন বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। বেসরকারিভাবে আ ন ম ওবায়দুর রহমান মোটরসাইকেল প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। রৌমারী ও রাজিবপুর উপজেলা ব্রহ্মপুত্র নদ বিচ্ছিন্ন হওয়ায় সেখান থেকে লিখিত ফল পেতে সময় লেগেছে। এ জন্য শনিবার সন্ধ্যায় চূড়ান্ত ফল ঘোষণা করা হয়।’

/এফআর/
সম্পর্কিত
তৃণমূলে জোরদার প্রচারণা, কিন্তু প্রার্থী কেন ঘোষণা করছে না বিএনপি
জেলা-উপজেলা পরিষদ নির্বাচন কবে, প্রশ্নে যা জানালেন ইসি মাছউদ
শিগগিরই স্থানীয় সরকার নির্বানের প্রস্তুতি শুরু হবে: এলজিআরডি প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান