লাইসেন্সবিহীন অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, দুই কারখানাকে জরিমানা

হিলি প্রতিনিধি
৩০ মার্চ ২০২৪, ২১:২৫আপডেট : ৩০ মার্চ ২০২৪, ২১:২৫

দিনাজপুরের হিলিতে লাইসেন্সবিহীন নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির দায়ে দুই সেমাই কারখানাকে ৮৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩০ মার্চ) বিকালে হিলির স্টেশন ডাঙ্গাপাড়া এলাকায় বিভিন্ন সোমাই কারখানায় অভিযান চালিয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায় এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা ইয়াসমিন তাদের এই জরিমানা করেন।

ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় বলেন, ‘আসন্ন ঈদুল ফিতরকে ঘিরে হিলির স্টেশন ডাঙ্গাপাড়া এলাকায় লাইসেন্সবিহীন কারখানায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করা হচ্ছে এমন খবর পাই। এর ভিত্তিতে শনিবার সেখানে অবস্থিত ৩টি কারখানায় অভিযান চালানো হয়। এ সময় দুটি কারখানা তাদের অনুমোদনের কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এর মধ্যে একটির অনুমোদন থাকলেও সেটির মেয়াদ ছিল না। সেই সঙ্গে কারখানা দুটিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করা হচ্ছিল।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ও ৫৩ ধারায় ওই দুটি কারখানাকে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা সেমাইগুলো ধ্বংস করা হয়। এ সময় লাইসেন্সবিহীন সেমাই তৈরি না করতে নির্দেশনা প্রদান করা হয়েছে। এ ছাড়া অপর কারখানার অনুমোদন থাকায় ও পরিবেশ ভালো থাকায় জরিমানা না করে শুধু সতর্ক করা হয়েছে। সেই সঙ্গে বেশ কিছু নির্দেশনা প্রদান করা হয়েছে।’ জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন হাকিমপুর থানার উপপরিদর্শক (এসআই) হামিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল।

/কেএইচটি/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের