ফুলছড়িতে চেয়ারম্যান প্রার্থী সেলিম পারভেজের ভোট বর্জন

গাইবান্ধা প্রতিনিধি
০৮ মে ২০২৪, ১৫:২৬আপডেট : ০৮ মে ২০২৪, ১৮:১৯

কারচুপিসহ নানা অনিয়মের অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন গাইবান্ধার ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী জিএম সেলিম পারভেজ (ঘোড়া প্রতীক)। তিনি উপজেলার বর্তমান চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

বুধবার (৮ মে) দুপুর ১টার দিকে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া এমএইউ অ্যাকডেমি কেন্দ্রে ভোট বর্জনের ঘোষণা দেন জিএম সেলিম পারভেজ।

তিনি সাংবাদিকদের বলেন, ‘স্থানীয় এমপির এক লোক ভোটে দায়িত্বে থাকা কর্মকর্তার সহকারীকে ডেকে নেন। তিনি তার মনোনীত প্রার্থীকে জয়ী করতে নানা ধরনে প্রলোভন ও টাকা দিয়েছেন। এমপির নির্দেশে সকাল থেকে তার লোকজন আমার এজেন্টদের বের দিয়েছেন। একইসঙ্গে তার মনোনীত মোটরসাইকেল প্রতীকে সিল মেরে নেওয়া হচ্ছে। অথচ এ সব দেখেও নীরব ভূমিকা পালন করছে প্রশাসন। আমি প্রশাসনকে বারবার বলেও কোনও ধরনের সহযোগিতা পাইনি। এ কারণে এই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছি।’

চেয়ারম্যানপ্রার্থীর ভোট বর্জনের ঘোষণার বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মো. আব্দুল মোত্তালিব বলেন, ‘প্রার্থীর ভোট বর্জনের ঘোষণার বিষয়টি তার একান্ত ব্যক্তিগত। এমন ঘোষণায় ভোটে কোনও প্রভাব পড়বে না। ভোটগ্রহণ নিয়ম অনুযায়ী চলছে এবং বিকাল ৪টায় পর্যন্ত চলবে।’

এর আগে, সকাল ৮টায় উপজেলার সাতটি ইউনিয়নের ৬০টি কেন্দ্রে শুরু হয় ভোটগ্রহণ। দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলাচলে কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে চরাঞ্চলসহ প্রতিটি কেন্দ্রেই ভোটার উপস্থিতি কম দেখা গেছে।

এই উপজেলায় চেয়ারম্যান পদে জিএম সেলিম পারভেজ (ঘোড়া) এবং আবু সাঈদ (মোটরসাইকেল) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ছয় জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় মোট ভোটার ১ লাখ ২৬ হাজার ৪০ জন।

/আরকে/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সুপ্রিম কোর্ট বার নির্বাচন১১ হাজারের মধ্যে ভোট দিলেন ৪০৪৮ আইনজীবী
১০০ উপজেলা ও পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণা
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম