রং নম্বর থেকে প্রেম, ভর্তি পরীক্ষা দিতে এসে ‘অপহরণের শিকার’ তরুণী

দিনাজপুর প্রতিনিধি
১১ মে ২০২৪, ১৭:৩৮আপডেট : ১১ মে ২০২৪, ১৭:৩৮

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) গুচ্ছ ভর্তি পরীক্ষা দিতে এসে ‘অপহরণের শিকার’ হয়েছেন এক তরুণী। ঘটনার ৮ দিন পর ফরিদপুর থেকে ওই তরুণীকে উদ্ধার করে পুলিশ। এ সময় অপহরণকারী যুবককে গ্রেফতার করা হয়।

শনিবার (১১ মে) দুপুরে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মাসুম। এ সময় উপস্থিত ছিলেন কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুকুল ইসলাম।

এর আগে, শুক্রবার (১০ মে) ফরিদপুরের একটি ভাড়া বাসা থেকে ওই তরুণীকে উদ্ধার করা হয়।

গ্রেফতার আসামি মাগুরা জেলার শ্রীপুর থানার চাকদহ গ্রামের শহিদুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম (২২)। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে আব্দুল্লাহ আল মাসুম বলেন, ‘গত ৩ মে ওই তরুণী হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা দিতে আসেন। এ সময় বিভিন্ন রকম কথা বলে রাশেদুল ইসলাম মেয়েটিকে অপহরণ করে নিয়ে যান।’

এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে তরুণীর বাবা অভিযোগ করলে অভিযানে নামে পুলিশ। আগে থেকেই পরিকল্পনামাফিক ওই তরুণীকে নিয়ে ঢাকা, সাভার, মাগুরা, ঝিনাইদহ ও ফরিদপুরের একটি ভাড়া বাড়িতে অবস্থান নেন ওই যুবক। তথ্যপ্রযুক্তির সহযোগিতায় আসামির অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, মোবাইলের রং নম্বর থেকে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গ্রেফতার আসামি একজন দিনমজুর। কিন্তু তিনি বিভিন্ন সময় নিজেকে রাজনৈতিক ব্যক্তির ছেলে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে পরিচয় দিতেন। পরে ওই তরুণীকে অপহরণ করে নিয়ে যান।  

এ ঘটনায় থানায় মামলা হলে শুক্রবার রাতে ফরিদপুরের একটি ভাড়া বাসা থেকে আসামিকে গ্রেফতার করা হয়। এ সময় বাসা থেকে অপহৃত তরুণীকে উদ্ধার করা হয়। আসামিকে শনিবার বিকালে কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানোর কথা জানান তিনি।

/কেএইচটি/
সম্পর্কিত
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম