হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি লিটন, সম্পাদক চলন্ত

হিলি প্রতিনিধি
১১ মে ২০২৪, ১৯:০০আপডেট : ১১ মে ২০২৪, ১৯:০০

হিলি স্থলবন্দরের কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের দুই বছর মেয়াদি কমিটির সভাপতি পদে আব্দুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক হিসেবে জামিল হোসেন চলন্ত নির্বাচিত হয়েছেন। শনিবার (১১ মে) হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের ৩১তম বার্ষিক সাধারণ অধিবেশনে ২৭ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

সকালে সংগঠনটির বার্ষিক সাধারণ অধিবেশনে আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়। এরপর আগের কমিটি বিলুপ্ত করে সভাপতি-সাধারণ সম্পাদক পদে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়। এতে সভাপতি পদে আব্দুর রহমান লিটন ও ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক পদে জামিল হোসেন চলন্ত, জাবেদ হোসেন রাসেল ও মোস্তাফিজুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করার কথা বলেন। পরে সদস্যরা আগের সভাপতি-সাধারণ সম্পাদককে পুনরায় দায়িত্ব নেওয়ার দাবি জানালে প্রতিদ্বন্দ্বীরা সরে দাঁড়ান। 

কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি আব্দুল আজিজ, শাহিনুর রেজা শাহিন, মোস্তাফিজুর রহমান ও মুশফিকুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ হোসেন রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত কুমার দাস, কাস্টমস ও বন্দর বিষয়ক সম্পাদক রেজাউল করিম, কোষাধ্যক্ষ আহসান কবির শাহিন, ক্রীড়া সম্পাদক রেজা আহম্মেদ বিপুল, সমাজসেবা সম্পাদক একরামুল মল্লিক রানা, প্রচার সম্পাদক এনামুল হক খান, তথ্য সম্পাদক মমিনুল হক, সাংস্কৃতিক সম্পাদক হোসনে আরা ফেন্সি, মহিলা সম্পাদক আখতার জাহান ও দফতর সম্পাদক খলিলুর রহমান বাবুল। কার্যকরী সদস্যরা হলেন হারুন উর রশিদ, কমলেশ চক্রবর্তী, আবু তোরাব, হাফিজুর রহমান, মানিক মিয়া, আব্দুল মান্নান, আলমগীর হোসেন, জাকির হোসেন ও সারোয়ার হোসেন জনি।

নির্বাচিত হওয়ার পর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বলেন, ‘হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের। বিগত দিনেও আমরা সফলভাবে কাজ করেছি, সামনেও করবো। বন্দরে ব্যবসার গতি ফেরাতে কাজ করবে নতুন কমিটি।’

/এএম/
সম্পর্কিত
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের