জিপিএ-৫ না পাওয়ায় গলায় ফাঁস

নীলফামারী প্রতিনিধি
১২ মে ২০২৪, ২২:৩১আপডেট : ১২ মে ২০২৪, ২২:৩১

নীলফামারীর সৈয়দপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ না পাওয়ায় রাফসান জানি এমিল (১৬) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছে। রবিবার (১২ মে) দুপুরে সৈয়দপুর শহরের বাঙ্গালীপুর দারুল উলুম মাদ্রাসা সংলগ্ন নিজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রাফসান জানি ওই এলাকার আব্দুর রহিমের ছেলে এবং সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল।

স্বজনরা জানান, দিনাজপুর শিক্ষাবোর্ড থেকে এবারের এসএসসিতে জানি লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৪.৮৯ পায়। কিন্তু তার বিশ্বাস ছিল জিপিএ-৫ পাবে। পরীক্ষার ফল ঘোষণার পর জিপিএ-৫ না পাওয়ায় কান্নায় ভেঙে পড়ে। দুপুর ১২টার দিকে নিজ ঘরে গলায় ফাঁস দেয়। স্বজনরা উদ্ধার করে সৈয়দপুর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

রাফসান জানির বাবা আব্দুর রহিম বলেন, ‘সে মেধাবী ছাত্র ছিল। জিপিএ-৪.৮৯ পয়েন্ট পেয়েছিল। কিন্তু তার আশা ছিল জিপিএ-৫ পাবে। এজন্য কান্নায় ভেঙে পড়ে। পরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।’

সৈয়দপুর থানার ওসি মো. শাহ আলম বলেন, ‘লাশ হাসপাতাল থেকে থানায় আনা হয়েছিল। পরে ময়নাতদন্তের জন্য নীলফামারী হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম