‘দিনাজপুর টেক্সটাইল মিল নিয়ে দ্রুত সুখবর দেওয়া হবে’

দিনাজপুর প্রতিনিধি
২২ মে ২০২৪, ২০:২২আপডেট : ২২ মে ২০২৪, ২০:২২

খুব শিগগিরই দিনাজপুর টেক্সটাইল ইন্সটিটিউটকে টেক্সটাইল কলেজ ও পরে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেছেন, ‘পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর মিলে এটি একটি গুরুত্বপূর্ণ জোন বা কেন্দ্রবিন্দু। টেক্সটাইল কলেজ নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।’

বুধবার (২২ মে) বিকালে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা জানান। এ সময় তিনি বন্ধ হয়ে যাওয়া এবং পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা দিনাজপুর টেক্সটাইল মিল নিয়ে দ্রুত একটি সুখবর দেওয়া হবে বলেও ঘোষণা দেন।

দিনাজপুর জেলার পাট চাষী, মিল মালিক, ব্যবসায়ী এবং পাটখাত সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য জাকারিয়া জাকা, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য সিদ্দিকুল আলম।

সভায় মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার গঠনের পর প্রধানমন্ত্রী পাট ও বস্ত্র শিল্পকে আরও এগিয়ে নিতে নির্দেশনা দিয়েছেন। বর্তমান টেকসই উন্নয়নের যুগে পরিবেশবান্ধব পাট ও পাট পণ্যের দিকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। বাংলাদেশে পাট উৎপাদনে উন্নত পরিবেশ রয়েছে। আমাদের পাট গবেষকরা আন্তরিকভাবে গবেষণা করছেন।’

/এফআর/
সম্পর্কিত
মোহাম্মদপুরে ৯ হত্যা: নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন
৯ জনকে হত‍্যা: নানক-তাপসসহ ২৮ আসামির অভিযোগ গঠন শুনানি ফের পেছালো
নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম