জাপান যাওয়ার পথে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর বিমান ভেঙে পড়েছে

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জুন ২০২৪, ১৪:২৬আপডেট : ১৭ জুন ২০২৪, ১৪:২৬

জাপান যাওয়ার পথে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সনকে বহনকারী প্রতিরক্ষা বাহিনীর বিমানটি ভেঙে পড়েছে। রবিবার (১৬ জুন) পাপুয়া নিউ গিনির পোর্ট মোরসবিতে তেল ভরার সময় বিমানটি ভেঙে পড়ে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, বোয়িং (বিএ.এন) ভেঙে পড়ায় একটি বাণিজ্যিক ফ্লাইটে করে বেইজিং পৌঁছান ক্রিস্টোফার লুক্সন। এসময় তার ব্যবসায়িক প্রতিনিধি এবং সাংবাদিকরা পোর্ট মোরসবিতেই আটকা পড়ে।

জাপানের সঙ্গে নিউজিল্যান্ডের ব্যবসার প্রচারে চারদিনের সফরে এখনও বেইজিংয়ে অবস্থান করছেন ক্রিস্টোফার। সেখানে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সাথে দেখা করবেন তিনি।

নিউজিল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রী জুডিথ কলিন্স জানিয়েছেন, নিউজিল্যান্ড প্রতিরক্ষা বাহিনীর দুটি বিমান ৭৫৭ এর বয়স ৩০ বছরেরও বেশি। ফলে এই দুই বিমান নিয়ে প্রায়ই ঝামেলায় পড়তে হয়। এছাড়া বহু পুরাতন মডেলের অস্ত্র ও সরঞ্জাম নিয়ে ধুকছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। বাহিনীতে সেনার সংখ্যাও কম।

এমন পরিস্থিতিতে নিউজিল্যান্ড সরকার প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়াতে চায়। তবে অর্থনৈতিক চাপের মুখে ব্যয় কমানোর চেষ্টা করছে দেশটি।

/এস/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম