খালেদা জিয়ার ‘ঈদ মোবারক’

দেড়যুগ ধরে ঈদের আনন্দ নেই: মির্জা আব্বাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২৪, ১৮:৩৬আপডেট : ১৭ জুন ২০২৪, ১৮:৩৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, জনগণের মধ্যে ‘ঈদের আনন্দ নেই’। তার ভাষায়, ঈদ বলতে যা বোঝায়, সেই আনন্দের ঈদ গত ‘দেড় যুগ ধরেই’ তাদের হয় না। তিনি বলেন, ‘আজকে ঈদুল আজহা পালিত হচ্ছে, এখন থেকে ১৫ বছর আগে যদি আমরা ফিরে যাই— অর্থাৎ দেশনেত্রী খালেদা জিয়ার সরকারের সময় যদি আমরা ফিরে যাই… তারও একটু আগে যদি ফিরে যাই আজকের যে ঈদ, আজকের ঈদের যে আনন্দ, তা জনগণের মধ্যে নেই। ঈদ আরবি শব্দ… এর বাংলা অর্থ হলো খুশি। এই খুশি যে উপভোগ করা, এর মনমানসিকতা কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে নেই।’

সোমবার (১৭ জুন) ঈদের নামাজ শেষে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারতে গিয়ে সাংবাদিকদের সামনে কথা বলছিলেন মির্জা আব্বাস।

তিনি বলেন, ‘সবার বেদনা ক্ল-ষ্ট মুখ, বেদনা-বিধুর চেহারা… অনেক কষ্ট করে তারা কোরবানি দিচ্ছে। আমার বাড়ির (শাহজাহানপুর) পাশে কোরবানির পশুর হাট ছিল। দেখলাম, বেশকিছু বেপারী তাদের গরু বিক্রি করতে পারেনি। অর্থাৎ টাকার অভাব লক্ষ্য করা গেছে।’

মির্জা আব্বাস বলেন, ‘বাংলাদেশের আজকে যে কষ্ট এটা অবৈধ সরকারের জন্য, জনগণের আজকে যে কষ্ট এটা একটা অনৈতিক বিনাভোটের সরকারের জন্য। যদি নির্বাচিত সরকার থাকতো, তাহলে জনগণের এই কষ্ট হতো না। এটা প্রমাণিত ….যখন নির্বাচিত সরকার ছিল, তখন কী অবস্থা ছিল আর আজকের কী অবস্থা।’

দলের হাজারো নেতাকর্মী কারাবন্দি অবস্থায় আছে, তাদের প্রতিও সহমর্মিতা প্রকাশ করেন তিনি।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। চিকিসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন… আল্লাহ জানেন কী অবস্থা। এই মুহূর্তে দেশনেত্রীর আরোগ্য কামনায় আমরা দেশবাসীর কাছে দোয়া চাই। আমাদের নেতা তারেক রহমান ও তার সহধর্মিনী ডা. জোবায়দা রহমানকে ভুয়া মামলায় সাজা দিয়ে, তাদেরকে দেশে আসতে দেওয়া হচ্ছে না। তাদের জন্য আমরা আল্লাহ কাছে দোয়া প্রার্থনা করেছি।’

খালেদা জিয়ার ঈদ মোবারক

মির্জা আব্বাস সাংবাদিকদের বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনাদের মাধ্যমে দেশবাসীকে, জনগণকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক জানিয়েছেন। তিনি (খালেদা জিয়া) আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’

প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঈদের দিন দলীয় কর্মসূচি শেষ করে জিয়াউর রহমানের কবর জিয়ারত করতেন। ২০১৮ সালে দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে তিনি কারাগারে গেলে দলের নেতারা সেই রেওয়াজ অব্যাহত রাখেন।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের