গাইবান্ধায় রাসেলস ভাইপার ভেবে অজগর সাপকে পিটিয়ে হত্যা

গাইবান্ধা প্রতিনিধি
২২ জুন ২০২৪, ২৩:১৪আপডেট : ২২ জুন ২০২৪, ২৩:১৪

গাইবান্ধার সুন্দরগঞ্জে বিষাক্ত রাসেলস ভাইপার মনে করে একটি অজগর সাপের বাচ্চাকে পিটিয়ে মেরেছে এলাকাবাসী। শনিবার (২২ জুন) বিকালে উপজেলার কাপাসিয়া ইউনিয়নের লালচামার এলাকায় সাপটিকে পিটিয়ে মারে এলাকার লোকজন।

খোঁজ নিয়ে জানা যায়, এলাকাবাসী ভুলবশত সাপটিকে রাসেলস ভাইপার ভেবে আতঙ্কিত হয়ে পিটিয়ে মেরে ফেলে। মূলত সাপটি অজগর সাপের বাচ্চা ছিল। এটি সাধারণত মানুষের জন্য বিপজ্জনক নয়।

গাইবান্ধা বন বিভাগের কর্মকর্তা ‌এ.এইচ.এম শরিফুল ইসলাম মন্ডল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই ঘটনা প্রাণী ও পরিবেশ সুরক্ষা সম্পর্কে সচেতনতার অভাবের কারণে ঘটেছে। সঠিক তথ্য ও প্রশিক্ষণের মাধ্যমে এ ধরনের ভুল এড়ানো সম্ভব।’

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম বলেন, ‘এলাকার লোকজন আতঙ্কিত হয়ে রাসেলস ভাইপার ভেবে অজগর সাপের বাচ্চাকে পিটিয়ে মেরেছে। সাপ মারার ব্যাপারে এলাকাবাসীকে আরও সতর্কতা অবলম্বন করতে হবে। প্রয়োজনে বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থার সাহায্য নিতে হবে।’

/এএম/
সম্পর্কিত
বিষধর সাপ আতঙ্কে রাজধানীবাসী, অ্যান্টিভেনম পাবেন যেখানে
সব উপজেলায় সাপের কামড়ের অ্যান্টিভেনম পাঠানোর নির্দেশ
উপজেলা হাসপাতালে অ্যান্টিভেনম সরবরাহের নির্দেশ
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী