৭ দিনের মধ্যে রংপুর মহানগর আ.লীগের ৬ থানা কমিটি অনুমোদনের নির্দেশ

লিয়াকত আলী বাদল, রংপুর
৩০ জুন ২০২৪, ২১:২৫আপডেট : ৩০ জুন ২০২৪, ২২:৪৬

আগামী সাত দিনের মধ্যে রংপুর মহানগর আওয়ামী লীগের ছয় থানা কমিটি অনুমোদনের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। শনিবার আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে রংপুর বিভাগের সাংগঠনিকভাবে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দদের নিয়ে এক বৈঠকে মহানগরের আহ্বায়ক ও যুগ্ম-আহ্বায়ককে ছয়টি থানা কমিটি অনুমোদন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

কেন্দ্রীয় আওয়ামী লীগের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শাজাহান খান এমপির সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম।

রবিবার (৩০ জুন) বিকালে বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন সভায় উপস্থিত রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল। তিনি বলেন, ‌‘সাত দিনের মধ্যে ছয় থানা কমিটির অনুমোদন দেওয়া হবে।’

খোঁজ নিয়ে জানা গেছে, মহানগর আওয়ামী লীগের আওতাধীন ছয়টি থানা কমিটি রয়েছে। থানাগুলো হলো রংপুর মেট্রোপলিটন, তাজহাট, মাহিগঞ্জ, হারাগাছ ,পরশুরাম ও হাজিরহাট থানা। ইতোপূর্বে রংপুর বিভাগের বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে ওসব থানার সম্মেলন অনুষ্ঠিত হয়। এসব সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কিছু গুরুত্বপূর্ণ পদের নাম উল্লেখপূর্বক অনুমোদন করে ঘোষণা করা হয়। ছয়টি থানার পূর্ণাঙ্গ কমিটি পরবর্তীতে গঠন করার জন্য মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ও যগ্ম আহ্বায়কের ওপর দায়িত্ব দেওয়া হয়। কিন্তু নানা কারণে ছয়টি থানার পূর্ণাঙ্গ কমিটি গঠিত না হওয়ায় নানা ধরনের সাংগঠনিক সমস্যা দেখা দেয়। এজন্য এই সাংগঠনিক সমস্যা সমাধানের লক্ষ্যে রংপুর বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক নেতৃবৃন্দের সভা অনুষ্ঠিত হয়।

সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ সব থানায় ইতোপূর্বে দাখিলকৃত পূর্ণাঙ্গ কমিটির সব তথ্য-উপাত্ত ও কাগজপত্র পর্যালোচনা করেন। দীর্ঘদিনেও কমিটি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। এর আগে সম্মেলনে অনুমোদিত আংশিক কমিটি সঠিক হওয়ায় আওয়ামী লীগের গঠনতন্ত্র মোতাবেক আগামী সাত দিনের মধ্যে ছয় থানা কমিটির অনুমোদন দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়।

বৈঠকে উপস্থিত রংপুরের দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন ও যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম সংগঠনের কার্যক্রম গতিশীল করতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। ফলে নেতাকর্মীদের মাঝে চরম হতাশা বিরাজ করছে। প্রায় দুই বছর আগে মহানগর আওয়ামী লীগের অধীন ছয় থানা আওয়ামী লীগের সম্মেলন হয়েছিল। সম্মেলনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ কয়েকটি পদের নেতাদের নাম ঘোষণা করা হলেও দুই বছরেও পূর্ণাঙ্গ কমিটি গঠন না করায় মহানগর আওয়ামী লীগের নেতাদের দায়ী করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম বলেন, ‘কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী সাত দিনের মধ্যে কমিটির অনুমোদন দেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম