বাস ও আমবাহী ট্রাকের সংঘর্ষে প্রাণ গেলো ৫ জনের

দিনাজপুর প্রতিনিধি
০৫ জুলাই ২০২৪, ১০:১৭আপডেট : ০৫ জুলাই ২০২৪, ১০:১৭

দিনাজপুর সদর উপজেলার নাবিল পরিবহন ও আম বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ পাঁচ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন ২৫ জন। তাদেরকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শুক্রবার (৫ জুলাই) ভোর ৬টায় দিনাজপুর-ঢাকা মহাসড়কের সদর উপজেলার শশরা ইউনিয়নের চকরামপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। 

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি ফরিদ হোসেন জানান, ভোরে চকরামপুর গ্রামে ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলগামী নাবিল পরিবহনের একটি কোচের (ঢাকা মেট্রো ট-১৪-৪১৯০) সঙ্গে বিপরীতমুখী আম বোঝাই করা একটি ট্রাকে (ঢাকা মেট্রো ট-১৭-০০৮৩) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকের চালক হাসু (৪০) ও বাসের অজ্ঞাত হেলপার নিহত হন।

তিনি আরও জানান, পরে আহত ২৮ জনকে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত এক শিশু ও আরও দুই জন মারা যান। দুর্ঘটনা কবলিত কোচ ও ট্রাক পুলিশের হেফাজতে রয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক