সমঝোতা স্মারক ও চুক্তি কী, এখনও বোঝে না বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী

নীলফামারী প্রতিনিধি
০৬ জুলাই ২০২৪, ০১:৩৯আপডেট : ০৬ জুলাই ২০২৪, ০১:৩৯

নীলফামারীর সৈয়দপুরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘ভারতকে ট্রানজিট দিচ্ছি বিধায় দেশের সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে, এ ধারণা ভুল। কারণ, সমঝোতা স্মারক কী, বিএনপি এখনও বোঝে না। আমরাও ভারতের ওপর দিয়ে নেপাল থেকে বিদ্যুৎ নিয়ে আসছি। আগামীতে ভুটান থেকে ভারতের ওপর দিয়ে জলবিদ্যুৎ আসবে। আর ঢাকা-কলকাতা রুটে ট্রেন চলছে বহু বছর ধরে। নৌপথে পণ্য নিয়ে যাচ্ছে ভারত। ভুটান ও নেপাল ভারতের ওপর দিয়ে পণ্য নিয়ে যাচ্ছে।’

শুক্রবার (৫ জুলাই) বিকালে শহরের পার্বতীপুর সড়কের ড্রিম প্লাস হোটেল অ্যান্ড রিসোর্টের সম্মেলন কক্ষে আওয়ামী লীগের রংপুর বিভাগীয় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী ভারত সফর শেষে ফিরে আসার পর বিএনপি নানা প্রশ্ন রেখেছিল। কারণ, তারা সমঝোতা স্মারক ও চুক্তির মানে বোঝে না। এর আগেও বিএনপি বলেছিল, সাবমেরিন যুক্ত হলে দেশের সার্বভৌমত্ব নষ্ট হবে। পরে আমাদের অর্থের বিনিময়ে সাবমেরিনের সঙ্গে যুক্ত হতে হয়েছে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি এখন আর সরকার পতনের কথা বলে না। তারা এখন বেগম খালেদা জিয়ার মুক্তির কথা আর সুস্থতার কথা বলে। তারা এখন তারেকভীতির শঙ্কায় ভুগছেন। বিএনপির মহাসচিবও সেই শঙ্কার মধ্যে আছেন। বিএনপি-জামায়াতসহ সব অপশক্তি নির্বাচন বানচাল করতে চেয়েছিল। কিন্তু তাদের সেই অপচেষ্টা নস্যাৎ হয়েছে। এখন পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৮১টি দেশ ও ৩২টি আন্তর্জাতিক সংস্থা অভিনন্দন জানিয়েছে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের প্রাণ হচ্ছে তৃণমূলের নেতাকর্মী। আর তৃণমূলের নেতাকর্মীদের উজ্জীবিত ও দলকে ঐক্যবদ্ধ করতেই আজকে দলের রংপুর বিভাগীয় এই বর্ধিত সভা। আমাদের শক্তি হচ্ছে দল ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর আমাদের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দলকে এগিয়ে নিতে হবে এটাই প্রধানমন্ত্রীর বার্তা। প্রধানমন্ত্রী দেশের যেকোনও দুর্যোগ-দুর্বিপাকে জনগণের কাছে ছুটে গেছেন।’ তাই দলে নিজেদের মধ্যে সব বিভেদ, দ্বন্দ্ব ভুলে গিয়ে দলকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মো. শাহাজাহান খান এমপির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন, নীলফামারী সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর, আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এম আশিকুর রহমান, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া ও অ্যাডভোকেট সফুরা বেগম রুমি প্রমুখ।

এ ছাড়াও, সভায় আওয়ামী লীগের রংপুর বিভাগের জাতীয় কমিটির সদস্য, জেলা, মহানগর, উপজেলা ও পৌর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, দলীয় ও স্বতন্ত্র সংসদ সদস্য, জেলা ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যান এবং পৌরসভার দলীয় মেয়রগণ অংশগ্রহণ করেন।

/কেএইচটি/
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী