নারীর গোসলের ভিডিও ধারণের অভিযোগে হাতেনাতে আটক পুলিশ সদস্য

গাইবান্ধা প্রতিনিধি
০৭ জুলাই ২০২৪, ১০:৪৭আপডেট : ০৭ জুলাই ২০২৪, ১০:৪৭

শৌচাগারের ওপর দিয়ে এক নারীর গোসলের ভিডিও ধারণের অভিযোগে শাহ আলম নামে এক পুলিশ সদস্যকে হাতেনাতে আটক করছে এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। শনিবার (৬ জুলাই) বিকালে গাইবান্ধা সদর পৌরসভার দক্ষিণ ধানগড়া এলাকায় ঘটনাটি ঘটেছে।

আটক শাহ আলম লালমনিরহাট জেলার বানভাসা গ্রামের মৃত জয়নুল হকের ছেলে। তিনি গাইবান্ধা পুলিশ লাইনে কর্মরত আছেন বলে জানা গেছে। শনিবার রাত সোয়া ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, শাহ আলম ধানগড়া এলাকার একটি বাড়ির শৌচাগারে নারীর গোসলের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করছিলেন। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে শাহ আলমকে আটক করে রাখেন। পরে তারা ঘটনাটি পুলিশকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

তিনি বলেন, ‘আটক শাহ আলমকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগেও তিনি কয়েকবার ওই বাড়িতে যাওয়ার কথা জানিয়েছেন। তবে এখনও ভুক্তভোগীর পরিবারের কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয়রা জানান, একজন অপরিচিত লোক রাস্তার পাশের বাড়ির ছাদ ছাড়া বাথরুমের ওপর হাত উঁচিয়ে মোবাইলে ভিডিও ধারণ করছিলেন। এ সময় কয়েকজন চিৎকার দিলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজন সবাই মিলে তাকে আটক করে পুলিশে খবর দেয়। একজন পুলিশ সদস্যের এমন ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

/কেএইচটি/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী