সপ্তাহের ব্যবধানে রসুনের দাম কমেছে ৬০ টাকা

হিলি প্রতিনিধি
১০ জুলাই ২০২৪, ২৩:০৩আপডেট : ১০ জুলাই ২০২৪, ২৩:০৩

সরবরাহ বাড়ায় এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হাকিমপুরের হিলিতে দেশীয় ও আমদানি করা রসুনের দাম কমেছে কেজিতে ৪০ থেকে ৬০ টাকা। সরবরাহ এমন থাকলে সামনের দিনে দাম আরও কমতে পারে বলে জানিয়েছেন বিক্রেতারা।

বুধবার (১০ জুলাই) সরেজমিন হিলি বাজার ঘুরে দেখা গেছে, বাজারের প্রতিটি দোকানেই দেশীয় ও আমদানি করা রসুনের যথেষ্ট সরবরাহ রয়েছে। দামও নিম্নমুখী। একসপ্তাহ আগে প্রতি কেজি দেশীয় রসুন ২২০ থেকে ২৬০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ১৮০ থেকে ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া আমদানি করা চায়না রসুন ১৮০ কেজি দরে বিক্রি হচ্ছে। যা আগে ২৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল।

হিলি বাজারে রসুন কিনতে আসা জাহাঙ্গীর হোসেন বলেন, ঈদুল আজহার আগে থেকেই রসুনের দাম ঊর্ধ্বমুখী। দাম নিয়ন্ত্রণে আসছিল না। তবে ঈদের পরে এসে বাজার কিছুটা স্থিতিশীল অবস্থায় ফিরছে। কয়েকদিনের ব্যবধানে ৪০ থেকে ৬০ টাকা পর্যন্ত কমেছে কেজিতে। আগে ২২০ টাকার নিচে রসুন পাওয়া যাচ্ছিল না। এখন সেটি কমে ১৮০ টাকায় এসেছে।

হিলি বাজারের রসুন বিক্রেতা আবুল হাসনাত বলেন, দেশীয় রসুনের মৌসুম শেষ হওয়ায় দাম খানিকটা ঊর্ধ্বমুখী হয়েছিল। বর্তমানে নাটোরসহ দেশের বিভিন্ন অঞ্চলে দেশীয় নতুন রসুন উঠতে শুরু করেছে। এতে করে বাজারে সরবরাহ আগের তুলনায় বাড়তে শুরু করেছে। এ ছাড়া দেশের বাজারে সরববাহ স্বাভাবিক রাখতে আমদানিকারকরা চায়না থেকেও রসুন আমদানি শুরু করেছেন। ভালো চাহিদা ও দাম ভালো থাকায় আগের তুলনায় রসুন আমদানির পরিমাণ বেড়েছে। এতে মোকামে চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, কেউ যেন অহেতুক কৃত্রিম সংকট সৃষ্টি করে কোনও পণ্যের দাম বাড়াতে না পারে সেজন্য আমাদের দফতর পক্ষ থেকে অভিযান চালানো হচ্ছে। এ সময় তাদের কেনাবেচার মেমোসহ কী দামে বিক্রি করছেন সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। কারও বিরুদ্ধে দাম বাড়তি নেওয়া বা সংকট সৃষ্টি করে দাম বাড়ানোর অভিযোগ পাওয়া গেলে জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
ফাঁকা বাজারে ক্রেতা নেই, তবু সবজির দাম চড়া
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের