সৈয়দপুরে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের একাত্মতা

নীলফামারী প্রতিনিধি
১৬ জুলাই ২০২৪, ১৯:৩৪আপডেট : ১৬ জুলাই ২০২৪, ১৯:৪৮

সরকারি চাকরিতে কোটা সংস্কারে সারা দেশের মতো নীলফামারীর সৈয়দপুরে আন্দোলন করছে সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ জুলাই) বিকাল ৩টায় সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে একটি মিছিল বের হয়ে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে স্মৃতি চত্বরে এসে মানববন্ধন কর্মসূচিতে মিলিত হয়। এ সময় জামে মসজিদ থেকে জিআরপি পুলিশ সুপার কার্যালয় পর্যন্ত রাস্তা অবরোধ করে দুই ঘণ্টা ধরে অবস্থান ও বিক্ষোভ প্রদর্শন করা হয়।

পরিস্থিতি সামাল দিতে সৈয়দপুর থানার ওসি (তদন্ত) রাসেল পারভেজ আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে সড়ক থেকে অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানান।

প্রেস ক্লাবের গেটে মুক্তমঞ্চে বক্তব্য রাখেন রাফায়েতুজ্জাহান, আদিব, মবিন সরকার রাফি, তাওহিদ, বীর মুক্তিযোদ্ধার সন্তান আব্দুর রহমান, কাওমিন, তৌহিদ আল রাজী, রাশেদুজ্জামান, রিফাত সান, রাজু ইসলাম, সিয়াম প্রমুখ।

বক্তারা সরকারি সব চাকরিতে সব ধরনের কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ প্রদানের দাবি জানান। সেই সঙ্গে অচিরেই সব শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে শিক্ষিত বেকারদের কর্মসংস্থান নিশ্চিত করার জন্য আহ্বান জানান। কোটা বাতিল না হলে দেশ মেধাশূন্য হয়ে পড়বে বলে মন্তব্য করেন তারা।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল
যত রকমের সাক্ষ্য-প্রমাণে ১৯৪ মিনিটের রায়
‘জুলাই সনদ নাগরিকের সঙ্গে রাজনৈতিক দল ও রাষ্ট্রের সামাজিক চুক্তি’
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী