চলমান কোটা সংস্কার আন্দোলনে সম্মতি জানিয়ে লালমনিরহাটে ছাত্রলীগের দুই নেতা পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৬ জুলাই) রাত ১০টায় লালমনিরহাট সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান আরিফ ফেসবুকে লাইভ বক্তব্যে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে লালমনিরহাট কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও দর্শন বিভাগের শিক্ষার্থী আজমাউল খন্দকার ফেসবুকে পোস্ট করে তার পদত্যাগের বিষয়টি জানিয়েছিলেন।
ছাত্রলীগের বর্তমান ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তারা বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনের ছাত্রলীগের ভূমিকা প্রশ্নবিদ্ধ।’
আরিফুজ্জামান আরিফ বলেন, ‘মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন। আমরা তাদের শ্রদ্ধা করি। তারা সব সুবিধা পাচ্ছেন। তাদের নাতি-নাতনিরা তো যুদ্ধ করেনি। তাদের কেন কোটা সুবিধা দিতে হবে?’
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফ ইসলাম বলেন, তাদের কর্মকাণ্ড সংগঠনবিরোধী। তারা ছাত্রলীগে কী করে প্রবেশ করেছে, সেটাও খতিয়ে দেখতে হবে।’









