বেরোবি শিক্ষার্থী সাঈদ হত্যা ও অপর দুই মামলায় আসামি ৫ হাজার

রংপুর প্রতিনিধি
১৮ জুলাই ২০২৪, ১৭:০৫আপডেট : ১৮ জুলাই ২০২৪, ১৭:০৫

কোটাবিরোধী আন্দোলনকারীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি বিভাগীয় নগরী রংপুরে পালিত হচ্ছে। সকাল থেকে নগরীর বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা।

এদিকে, মঙ্গলবার (১৬ জুলাই) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সামনে কোটাবিরোধী ও সমর্থকদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশের গুলিতে শিক্ষার্থী আবু সাঈদ নিহতের ঘটনায়, বেরোবি উপাচার্যের বাসায় হামলা, আগুন দেওয়া, হলে হামলাসহ তাণ্ডবের ঘটনায় রংপুর মেট্রোপলিটন তাজহাট থানায় দুটি এবং কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় অজ্ঞাত ৪-৫ হাজার আসামি করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে মেট্রোপলিটন তাজহাট ও কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ও মোন্তাসির বিল্লাহ মামলা হওয়ার কথা বললেও আর কিছু বলতে রাজি হননি।

এদিকে নগরীর বেশির ভাগ দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। তবে কিছুসংখ্যক যানবাহন চলাচল করেছে। তবে দূরপাল্লা ও আন্তজেলা বাস চলাচল বন্ধ রয়েছে।

সকালে নগরীর বিভিন্ন স্থান থেকে আন্দোলকারীরা রংপুর জিলা স্কুল প্রাঙ্গণে সমবেত হতে থাকে। দুপুর দেড়টার দিকে জিলা স্কুল থেকে বিশাল মিছিল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে ৬ কিলোমিটার দূরে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্কের মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ অব্যাহত রাখে।

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নগরীতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়াও নগরীজুড়ে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান