ডায়ালাইসিস মেশিন বিস্ফোরণ, দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন

দিনাজপুর প্রতিনিধি
০১ আগস্ট ২০২৪, ০৯:৩৩আপডেট : ০১ আগস্ট ২০২৪, ০৯:৩৩

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড ঘটেছে। ডায়ালাইসিস মেশিন বিস্ফোরণে এই ঘটনা ঘটেছে জানা যায়। বুধবার (৩১ জুলাই) রাত ৮টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলার ডায়ালাইসিস ওয়ার্ডে এই ঘটনা ঘটে। এতে একজন নার্স আহত হয়েছেন।

বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক এটিএম নুরুজ্জামান।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, রাত ৮টার সময় ডায়ালাইসিস ওয়ার্ডে একজন রোগীকে ডায়ালাইসিস করার সময় ডায়ালাইসিস মেশিন বিস্ফোরণ ঘটে। এ সময় সেখানে আগুন লেগে যায়, যা রোগীর বেডে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে কর্মচারীরা হাসপাতালে থাকা অগ্নিনির্বাপক ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এরই মধ্যে ওয়ার্ডের রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

হাসপাতালের পরিচালক এটিএম নুরুজ্জামান বলেন, ‘ডায়ালাইসিস কার্যক্রম করার সময় হঠাৎ করেই সিলিন্ডারে আগুন লাগে। এ সময় স্টাফরা আগুন নেভানোর কাজ করে। ধোঁয়ায় অন্ধকার হওয়ায় সকল রোগীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। খবর দেওয়ার পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে কাজ করে এবং আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একজন নার্স আহত হয়েছেন। যদিও এতে ডায়ালাইসিস সেবার জন্য আসা রোগীদের চিকিৎসা দিতে কোনও সমস্যা নেই।’

/কেএইচটি/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি