ফেসবুক লাইভে ভারতবিরোধী কথা বলায় বাংলাদেশি যুবকের ভিসা বাতিল

লালমনিরহাট প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৩১আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ২৩:১৯

ফেসবুক লাইভে এসে ভারতের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী কথাবার্তা বলায় ভারতীয় ভিসা বাতিল হলো বাংলাদেশি এক যুবকের। জানা গেছে, ওই যুবকের নাম আলমগীর শেখ (৩৫)। তিনি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার জুম্মাপাড়া এলাকার নুরু শেখের ছেলে। সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকালে বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ আহসান হাবীব বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

৩ সেপ্টেম্বর ওই যুবক ভ্রমণ ভিসায় ভারতে যান। সেখানে অবস্থানকালে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান তিনি এবং ফেসবুক লাইভে বেশ কিছু কথা বলেন। গত শুক্রবার ভারত কর্তৃপক্ষের নজরে আসে সেই ভিডিও। এর জেরে রবিবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশে ফেরার পথে আলমগীরকে চ্যাংড়াবান্দায় আটক করা হয়।

বন্দর সূত্র বাংলা ট্রিবিউনকে জানায়, ভারতীয় ইমিগ্রেশনসহ বেশ কিছু দফতর তাকে জিজ্ঞাসাবাদ করে। রবিবার সন্ধ্যা ৬টার পরও আলমগীর দেশে প্রবেশ করছিল না। এরপর রাত ৮টায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বিএসএফ, ইমিগ্রেশন ও বন্দর কর্তৃপক্ষের উপস্থিতিতে আলমগীরকে ফেরত দেওয়া হয়। এ সময় তার ভিসায় ‘রিজেক্টেড’ লিখে দেয় তারা।

সূত্রটি বলছে, ফেসবুক লাইভে বলা কথাবার্তা ভারত কর্তৃপক্ষ হয়তো তাদের সার্বভৌমত্বের প্রতি হুমকি মনে করেছে, তাই এমন পদক্ষেপ নিয়েছে।

বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ আহসান হাবীব বাংলা ট্রিবিউনকে বলেন, বড় কোনও ঘটনা ঘটেনি। ছেলেটির বেশি কথা বলার অভ্যাস লক্ষ করা গেছে। ভিসাতে ‘রিজেক্টেড’ লেখার মাধ্যমে ভারত বোঝাতে চাচ্ছে, তারা এই ছেলেটিকে আর তাদের দেশে নিতে চাচ্ছে না।

ভারতের আগ্রার তাজমহলে গিয়ে একটি লাইভে আলমগীর শেখ বলেন, ‘১৯৭১ সালে ভারত আমাদের অনেক সহযোগিতা করেছে। পাশাপাশি পাকিস্তান থেকে আমাদের ভাগ করে দিয়েছে। এবার বাংলাদেশের জনগণ মিলে আমরা ভারতকে ভাগ করতে চাই। মণিপুরের জয় হোক। পাশাপাশি আমার বাংলা আমি ফেরত চাই।’ পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম রাজ্য বাংলাদেশের কাছে ফেরত দিতে বলেন তিনি।

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
ইতালিতে স্টুডেন্ট ভিসা নিয়ে নতুন নির্দেশনা
দুই দিনে ভিসা দেবে যুক্তরাষ্ট্র
গ্রিন কার্ড পেতে ‘দেশে ফিরতে হবে’ বার্তা থেকে সরে এলো যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের