অবৈধপথে ভারত থেকে ফিরছিলেন ১২ যুবক, বিজিবির হাতে আটক

কু‌ড়িগ্রাম প্রতিনিধি
০২ অক্টোবর ২০২৪, ১৪:০৬আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ১৪:০৬

কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী সীমান্তে অনুপ্রবেশের দায়ে বাংলাদেশি ১২ যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার চরবোয়ালমারী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা অবৈধপথে ভারত থে‌কে বাংলা‌দে‌শে ফিরছিলেন।

জামালপুর ৪৫ বিজিবি গয়াটাপাড়া ক্যাম্পের নায়েব সুবেদার মো. ইসমাইল হোসেন এসব তথ‌্য নিশ্চিত করেছেন।

আটক যুবকরা বাংলাদেশের বি‌ভিন্ন জেলার বা‌সিন্দা। তারা অবৈধভাবে ভারতে গি‌য়ে‌ছি‌লেন ব‌লে জা‌নি‌য়ে‌ছে বি‌জি‌বি।

আটক যুবকরা হ‌লেন কু‌ড়িগ্রা‌মের রৌমারী উপ‌জেলার আশরাফুল আলম (২৬), ময়মন‌সিংহ জেলার তোফাজ্জল হোসেন (২৯), শফিকুল ইসলাম (২৫), ওবায়দী হাসান (২২), নবী হোসেন (২৬), ফুরকান আলী (৩১), ওয়ালিউল্লাহ (২৫), হযরত আলী (৩৬), নারায়ণগঞ্জ জেলার আরিফ হোসাইন (৩৬), জামালপুর জেলার মানিক মিয়া (২৯), নর‌সিংদী জেলার মিজানুর রহমান (২৩) এবং গাইবান্ধা জেলার মনির হোসেন (৩৮)।

গয়াটাপাড়া ক্যাম্পের নায়েব সুবেদার মো. ইসমাইল হোসেন ব‌লেন, ‘আটক যু্বকরা বি‌ভিন্ন সময় অবৈধভাবে ভার‌তে প্রবেশ ক‌রে‌ছিল। বুধবার ভো‌রে সীমান্তপ‌থে অবৈধভাবে বাংলা‌দে‌শে ফি‌রে আসার সময় তা‌দের আটক করা হ‌য়ে‌ছে। তা‌দের বিরু‌দ্ধে অনুপ্রবেশের দা‌য়ে মামলা দি‌য়ে থানায় হস্তান্তর করা হ‌বে।’

/কেএইচটি/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম