একসঙ্গে তিন জনের দাফন

মায়ের মৃত্যুর খবরে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ গেলো দুই বোনের

গাইবান্ধা প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২৪, ১০:৩২আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ১০:৩২

গাইবান্ধা সদর উপজেলায় মা ময়না বেগম (৫৫) মৃত্যুর খবর শুনে গাজীপুরের আশুলিয়া থেকে বাড়ি ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নুপুর আক্তার ও তার চাচাতো বোন রুনা আক্তার নিহত হয়েছেন। নুপুর তার বোন রুনাকে সঙ্গে নিয়ে স্বামী রাকিবুল ইসলামের মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত রাকিবুল ইসলামকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

নিহত নুপুর আক্তার (২৮) সদর উপজেলার দক্ষিণ গিদারী মধ্যপাড়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে ও রুনা আক্তার একই গ্রামের আব্দুর রশিদের মেয়ে। নুপুর আক্তার ও রুনা আক্তার সম্পর্কে চাচাতো বোন। আহত মোটরসাইকেলচালক রাকিবুল ইসলাম নুপুর আক্তারের স্বামী। তারা তিন জনই গাজীপুরের আশুলিয়ার একটি পোশাক কারখানায় চাকরি করেন।

রবিবার (১৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের দক্ষিণ গিদারী গ্রামের পারিবারিক কবরস্থানে মা ও দুই বোনের মরদেহ দাফন করা হয়েছে। এর আগে, রবিবার সকাল সাড়ে ৭টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর এলাকার একটি পাম্পের সামনে ট্রাকচাপায় তাদের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম জানান, বগুড়ার দিকে আসা মোটরসাইকেলটিকে পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নুপুর আক্তার ও রুনা আক্তারের মৃত্যু হয়। এ সময় আহত মোটরসাইকেলচালক রাকিবুল ইসলামকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যাওয়ায় চালক ও হেলপারকে আটক করা যায়নি। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে গিদারী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য (মেম্বার) মো. ফারুক হোসেন বলেন, ‘মায়ের মৃত্যুর খবর শুনে বাড়ি আসার পথে সড়ক দুর্ঘটনায় দুই বোনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। রবিবার আসরের নামাজের পর জানাজা শেষে মায়ের সঙ্গে দুই বোনের দাফন সম্পন্ন হয়েছে। একই সঙ্গে মা-মেয়েসহ তিন জনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়দের বরাত দিয়ে ইউপি সদস্য ফারুক হোসেন জানান, দীর্ঘদিন ধরে নুপুর আক্তারের মা ময়না বেগম অসুস্থ ছিলেন। শনিবার (১২ অক্টোবর) রাতে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। মায়ের মৃত্যুর খবর পেয়ে রবিবার ভোরে গাজীপুরের আশুলিয়া থেকে নুপুর তার চাচাতো বোন রুনাকে সঙ্গে নিয়ে স্বামী রাকিবুলের মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু পথেই দ্রুতগতিতে আসা একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই দুই বোনের মৃত্যু হয়। আহত রাকিবুল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।  

/কেএইচটি/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম