হিলি স্থলবন্দর

একদিনেই এলো ১০৭৭ টন পেঁয়াজ, দাম কমলো কেজিতে

হিলি প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২৪, ১৩:৫৪আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ১৩:৫৪

শারদীয় দুর্গাপূজার ছুটি শেষে টানা ৬ দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) একদিনেই বন্দর দিয়ে ৩৮টি ট্রাকে ১ হাজার ৭৭ টন পেঁয়াজ আমদানি হয়েছে। সরবরাহ বাড়ায় কেজিতে দাম কমেছে ১৪ থেকে ১৬ টাকা। এতে খুশি বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকাররা।

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, টানা ৬ দিন বন্ধের পর গতকাল মঙ্গলবার থেকে পুনরায় ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। আজ দ্বিতীয় দিনের মতো আমদানি অব্যাহত রয়েছে। বন্দর দিয়ে ইন্দোর ও সাউথ জাতের পেঁয়াজ আমদানি হচ্ছে। আমদানি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দাম কমে এসেছে। বন্ধের আগে বন্দরে প্রতিকেজি ইন্দোর জাতের পেঁয়াজ প্রকারভেদে ৯৬ থেকে ৯৭ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ৮০ থেকে ৮১ টাকায় বিক্রি হচ্ছে। সাউথ জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮২ থেকে ৮৩ টাকা দরে।

বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকার আইয়ুব হোসেন বলেন, ‘পূজার বন্ধের আগে পেঁয়াজের দাম অনেকটাই বেশি ছিল। সে সময় ৯৬ থেকে ৯৭ টাকা কেজি দরে পেঁয়াজ কেনে বিভিন্ন মোকামে পাঠিয়েছি। বন্ধের পর গতকাল মঙ্গলবার থেকে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। আমদানি যেমন বেড়েছে তেমনি পেঁয়াজের দাম অনেকটা কমে এসেছে। বর্তমানে প্রকারভেদে প্রতিকেজি পেঁয়াজ ৮০ থেকে শুরু করে ৮৩ টাকায় বিক্রি হচ্ছে। কেজিপ্রতি কমেছে ১৪ থেকে ১৬ টাকা।’

পেঁয়াজ আমদানিকারক মামুনুর রশিদ বলেন, ‘দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত ৯ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত টানা ৬ দিন আমদানি-রফতানি বন্ধ ছিল। বন্দরে সরবরাহ বাড়ায় পেঁয়াজের দাম কমে এসেছে।’

হিলি স্থলবন্দরের ব্যবস্থাপনা পরিচালকের ব্যক্তিগত সহকারী এস এম জোবায়ের বলেন, ‘পূজার ছুটি শেষে মঙ্গলবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। গতকাল একদিনেই বন্দর দিয়ে ৩৮টি ট্রাকে ১ হাজার ৭৭ টন পেঁয়াজ আমদানি হয়েছে। কাস্টমসের প্রক্রিয়া শেষে দ্রুত খালাসের সব ধরনের ব্যবস্থা গ্রহণ করে রেখেছে বন্দর কর্তৃপক্ষ। আজও বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ইরান যুদ্ধের জেরে জাপানের তেল আমদানিতে ভাটা
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী