রংপুরে শিবিরের সাবেক দুই সভাপতিসহ ৪১ নেতাকর্মীকে মামলা থেকে খালাস

রংপুর প্রতিনিধি
২২ অক্টোবর ২০২৪, ২১:৪৫আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ২০:২২

রংপুরে দ্রুত বিচার আইনে করা মামলায় দীর্ঘ ১১ বছর পর জামায়াত-শিবিরের ৪১ নেতাকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। মঙ্গলবার সন্ধ্যায় রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক জুলকান নাহিম এ আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী রবিউল ইসলাম জানান, ২০১৩ সালের ১৮ ফেব্রুয়ারি কোতোয়ালি থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) শাহাদত হোসেন বাদী হয়ে দ্রুত বিচার আইনে পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগে একটি মামলা করেন। ওই সময় বিএনপি-জামায়াতের অবরোধ কর্মসূচি চলছিল। মামলার পর বিচার কার্যক্রম শুরু হলে দীর্ঘ শুনানিতে ১২ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। সাক্ষ্য ও জেরায় আসামিদের বিরুদ্ধে অনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক তাদের বেকসুর খালাসের আদেশ দেন।

আদেশে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন সাঈদী, রাজিবুর রহমান, সাবেক কার্যকরী সদস্য ও বর্তমানে রংপুর মহানগর জামায়াতে ইসলামীর প্রচার বিভাগের সম্পাদক কাওছার আলীসহ ৪১ জনকে বেকসুর খালাস দেওয়া হয়।

আইনজীবী জয়নাল আবেদীন বলেন, আওয়ামী লীগ সরকারের দীর্ঘ দুঃশাসন ও বিচার বিভাগে হস্তক্ষেপের কারণে মানুষের স্বাধীনতা ছিল না। ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশ ফ্যাসিবাদী শাসনব্যবস্থা থেকে মুক্ত হওয়ায় নিরপরাধ আসামিরা ন্যায়বিচার পেয়েছেন। এই রায়ের মধ্য দিয়ে সঠিক বিচার নিশ্চিত হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি