দিনাজপুরে ছাত্রলীগ নেতা, সাবেক চেয়ারম্যানসহ ৭ জন গ্রেফতার

দিনাজপুর প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২৪, ০৪:০২আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০৪:০২

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, গুলিবর্ষণ, হতাহত ও হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় ছাত্রলীগের সাবেক সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২৭ অক্টোবর) বিকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে কোতয়ালি থানা পুলিশ। থানার অফিসার ইনচার্জ মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

গ্রেফতারকৃতরা হলেন, দিনাজপুর সরকারী কলেজের ছাত্রলীগের সাবেক সভাপতি সাব্বির আহমেদ সুজন, সদরের ৯নং আস্করপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউর রহমান, চেহেলগাজী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি জীবন হোসেন, যুবলীগের আল মামুন প্রিন্স, কৃষকলীগের মমিনুল ইসলাম, ঘোড়াঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ও খালিদী। 

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে জুলাই ও আগস্ট মাসে আসামিরা সাধারণ শিক্ষার্থীদের ওপর অস্ত্রসহ হামলা করে। এছাড়াও আসামিরা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা, মারধোর, গুলিবর্ষণ করে। এতে করে বেশ কিছু শিক্ষার্থী গুলিবিদ্ধ ও আহত হয়। তাদের মধ্যে রবিউল ইসলাম রাহুল নামে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। 

এছাড়াও হাকিমপুরে দুই শিক্ষার্থীকে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটে। এসব ঘটনায় বেশ কয়েকটি মামলা হয়েছে জেলার বিভিন্ন উপজেলায়। এসব মামলায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়েছে। পর্যায়ক্রমে অন্য আসামিদেরও গ্রেফতার করার কথা জানায় পুলিশ। 

/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে