বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়ানো হবে ‘জুলাই-আগস্ট অভ্যুত্থান ইতিহাস’

রংপুর প্রতিনিধি
০১ নভেম্বর ২০২৪, ১৯:৩৫আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ১৯:৩৫

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) সব বিভাগে বাংলাদেশ স্টাডিজ নামক কোর্সে ২০২৪ সালের জুলাই-আগস্ট বিপ্লবের ইতিহাস অন্তর্ভুক্ত করা হচ্ছে। বুধবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত ৪৯তম একাডেমিক কাউন্সিলের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার বিষয়টি নিশ্চিত করে উপাচার্য অধ্যাপক ড. শওকত আলী জানান, পরবর্তী সিন্ডিকেট সভায় বিষয়টি চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।

উপাচার্য বলেন, ‘জুলাই-আগস্ট অভ্যুত্থান ইতিহাস ২০২৪’ পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হলে, শিক্ষার্থীরা সমকালীন ইতিহাসের ঘটনা প্রবাহের সঙ্গে পরিচিত হবে। একই সঙ্গে জাতীয় চেতনা ও সংগ্রামের মর্মার্থও উপলব্ধি করতে পারবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ, ন্যায়বিচারের প্রতি শ্রদ্ধা এবং সামাজিক দায়বদ্ধতা তৈরি হবে।

এ বিষয়ে একাডেমিক কাউন্সিলের একাধিক সদস্য বলেন, ‘জুলাই-আগস্ট অভ্যুত্থান ইতিহাস ২০২৪’ সব বিভাগে বাংলাদেশ স্টাডিজ নামক কোর্সে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেন একাডেমিক কাউন্সিলের বেশ কয়েকজন সদস্য। উক্ত বিষয়ে  বিস্তারিত পর্যালোচনা শেষে সভায় ঐকমত্যের ভিত্তিতে পরবর্তী সেশন থেকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়।

অপরদিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. ইলিয়াছ প্রামাণিক বলেন, এই সংযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আরও দায়িত্বশীল ও সচেতন করে তুলবে এবং জাতীয় ঐক্যের আদর্শে তাদের উদ্বুদ্ধ করবে।

/এফআর/
সম্পর্কিত
আবু সাঈদ হত্যা মামলারোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাজাপ্রাপ্ত সাবেক উপাচার্যকে ট্রাইব্যুনালে হাজির
বেরোবির নতুন উপাচার্য অধ্যাপক আনিসুর রহমান, বিদায় নিচ্ছেন শওকত আলী 
রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নির্বিচারে গাছ কাটার অভিযোগ, শিক্ষার্থীদের ক্ষোভ
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম