বিএনপি আগে থেকে সরকারকে নির্বাচনের কথা স্মরণ করিয়ে দিচ্ছে: জামায়াত আমির

নীলফামারী প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২৪, ১৮:৪০আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ১৮:৫১

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেছেন, ‘সুষ্ঠু নির্বাচন করতে হলে আগে রাষ্ট্র সংস্কার জরুরি। এজন্য অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চায় জামায়াতে ইসলামী। এটা বছরের পর বছর যেমন নয়, আবার সংস্কার বাদ দিয়ে নির্বাচন হলেও তা সুষ্ঠু হবে না। এখন বিএনপি যে তাড়াহুড়ো করছে তা বলবো না, বরং বিএনপি আগের থেকে নির্বাচনের কথা বেশি স্মরণ করিয়ে দিচ্ছে।’

শুক্রবার (৮ নভেম্বর) সকালে জেলা জামায়াতের আয়োজনে নীলফামারী জেলা শহরের বড় মাঠে এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে এ কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দলের আমির ড. শফিকুর রহমান।

জামায়াতের আমির বলেন, ‘আমরা সেই বিচার ব্যবস্থা কায়েম করতে চাই, যেই বিচার ব্যবস্থায় সবারই ন্যায়বিচার পাওয়ার হকদার হবে। কোনও অনিয়ম-দুর্নীতি থাকবে না, কেউ অনিয়ম-দুর্নীতি বা ঘুষ নিলে সে যেই হোক তারও বিচার করা হবে।’

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘বিগত সরকারের আমলটা কেমন ছিল তা আপনারাও জানেন, মানুষের শান্তি কেড়ে নেওয়া হয়েছিল। আমাদের অফিসগুলো সিলগালা করে দিয়েছিল। আমরা বাড়িতে শান্তিতে ঘুমাতেও পারিনি।’

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নীলফামারী জেলা শাখার সভাপতি আ খ ম আলমগীর সরকার, জেলা নায়েবে আমির ড. খায়রুল আনাম, জামায়াতের জেলা সেক্রেটারি আনতাজুল ইসলাম, জামায়াতের রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য আব্দুর রশিদ প্রমুখ।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী