খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গণভোজ, রান্না হলো ৪০ মণ চাল ও ছয়টি গরু-খাসি

গাইবান্ধা প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২৪, ২০:৪৫আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ২২:১০

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে মিলাদ, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়েছে। শনিবার (০৯ নভেম্বর) বিকালে উপজেলার ফুলপুকুরিয়া হাইস্কুল মাঠে দোয়া মাহফিল ও গণভোজের আয়োজনে সর্বস্তরের মানুষের ঢল নামে। 

গণভোজ উপলক্ষে তিনটি গরু ও তিনটি খাসি জবাই করা হয়। রান্না হয় ৪০ মণ চালের ভাত। মাংসের সঙ্গে ছিল ২৫ মণ ডাল। 

গুমানীগঞ্জ ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে মাহফিলে মোনাজাত পরিচালনা করেন গাইবান্ধা ওলামা দলের সভাপতি ইসমাইল হোসেন সিরাজি। এ সময় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনার পাশাপাশি দেশের মানুষের জন্য দোয়া করা হয়। দোয়া শেষে সারিবদ্ধভাবে হাজার হাজার মানুষজন মাঠে বসে পড়েন। পরে একযোগে তাদের মাঝে খাবার পরিবেশন শুরু হয়। 

অনুষ্ঠানে নেতাকর্মী ছাড়াও ১০ হাজারের বেশি মানুষ অংশগ্রহণ করেছেন

এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশ নেন বিএনপি ও অঙ্গ সংগঠনের জেলা ও উপজেলাসহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী। এতে সভাপতিত্ব করেন গুমানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মাহাতাব উদ্দিন সওদাগর।

সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ, জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক কবির আহমেদ, গোবিন্দগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক রবিউল করিম মনু ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম সাদ্দাম প্রমুখ।

মাহাতাব উদ্দিন সওদাগর জানিয়েছেন, অনুষ্ঠানে নেতাকর্মী ছাড়াও ১৫-১৬ হাজারের বেশি মানুষ অংশগ্রহণ করেছেন। বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় এই আয়োজন করা হয়েছে।

/এএম/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী