উত্তরবঙ্গ থেকে ৪ জনকে উপদেষ্টা পরিষদে চান তারা

দিনাজপুর প্রতিনিধি 
১২ নভেম্বর ২০২৪, ১৭:৪৫আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ১৭:৪৮

আঞ্চলিক বৈষম্য নিরসনের দাবিতে দিনাজপুরে ছাত্র জনতার বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। সমাবেশ থেকে তিন দফা দাবি উত্থাপন করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১২ নভেম্বর) বিকালে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতার আয়োজনে দিনাজপুর প্রেসক্লাবের সামনে সড়কে কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া বক্তারা বলেন, সরাসরি সরকার পতনের আন্দোলনে রংপুরের আবু সাঈদ বুক পেতে দেওয়ার পর সারা দেশে নতুন করে গণজাগরণের সৃষ্টি হয়। রংপুরতো দূরের কথা উত্তরবঙ্গে কোনও উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়নি। রাজশাহী ও রংপুর সবকিছুতেই বারবার উপেক্ষিত থাকে। তাই আঞ্চলিক বৈষম্য দূর করে রংপুর ও রাজশাহী বিভাগ থেকে উপদেষ্টা নিয়োগের দাবি জানান তারা।

তারা বলেন বিপ্লবের স্পিডকে ভূলুণ্ঠিত করার ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। রিজিওনাল বৈষম্য দূর করতে হবে। সমতার ভিত্তিতে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করতে হবে। শহীদের রক্তের চেতনা, আহতদের ব্যথার যন্ত্রণা বৃথা যেতে দেওয়া যাবে না।

এ সময় আঞ্চলিক বৈষম্য দূরীকরণে উত্তরবঙ্গের ছাত্রজনতার ৩ দফা দাবি তুলে ধরেন। সেগুলো হলো- সুষম উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক নীতি প্রণয়নে উত্তরবঙ্গের দুই বিভাগ থেকে কমপক্ষে দুই জন করে ৪ জন উপদেষ্টা নিয়োগ করতে হবে, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে আমলা ও কর্মকর্তা নিয়োগে আঞ্চলিক বৈষম্য করা যাবে না এবং পলিসি প্রণয়নর উত্তরবঙ্গের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে পরামর্শ গ্রহণ করতে হবে এবং বিতর্কিত ও জুলাই বিপ্লবকে ধারণ করে না এমন কোনও উপদেষ্টাকে অন্তর্বর্তীকালীন সরকারে রাখা যাবে না। সেই সঙ্গে প্রত্যেক উপদেষ্টাকে তাদের কার্যক্রমের অগ্রগতি সাপ্তাহিকভাবে জনসম্মুখে প্রকাশ করতে হবে।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী একরামুল হক আবির, অন্তু খান, মিষ্টি, মুশফিকসহ অন্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে সমাবেশ
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী