জনগণ সংস্কার বোঝে না, আগে জিনিসপত্রের দাম কমান: গয়েশ্বর রায়

লালমনিরহাট প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২৪, ১৯:৪৫আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ১৯:৪৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘জনগণ সংস্কার কম বোঝে, তারা বোঝে জিনিসপত্রের দাম। তাই সরকারকে বলবো, আগে জিনিসপত্রের দাম কমান। কারণ জনগণ সংস্কার বোঝে না।’

শনিবার (২৩ নভেম্বর) বিকালে লালমনিরহাটের বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

গয়েশ্বর রায় বলেন, ‘আমাদের দেশের জনগণ সংস্কার কম বোঝে, তার আগে বোঝে জিনিসপত্রের দাম, কমছে কী বাড়ছে। এখন মানুষ বলছে তারা মাদক ও সন্ত্রাসমুক্ত দেশ চায়। বড় বড় সংস্কার চায় না। এই সংস্কার জনগণের জন্য না, এই সংস্কার তাদের জন্য, যারা দেশ চালান। তারা যেন স্বার্থপর না হন।’

গণতন্ত্র আমাদের হাতের নাগালে আসেনি মন্তব্য করে গয়েশ্বর রায় বলেন, ‘সরকারের প্রধান উপদেষ্টাকে বলতে হবে, এই পথ কবে শেষ হবে। আজ আপনার-আমার কথা শোনার জন্য জনগণ বসে নাই। তারা ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের কথা শুনতে চায়। আমরা যে স্বাধীনতা দেখতে চেয়েছিলাম, সেই স্বাধীনতা এখনও আসে নাই। কাজেই আমাদের সংগ্রাম এখনও শেষ হয় নাই।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। এতে বক্তব্য রাখেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইশরাক হোসেন ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এ কে এম মমিনুল হক।

/এএম/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী