হিলি দিয়ে প্রথমবার ভারত থেকে মিষ্টিআলু আমদানি

হিলি প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২৪, ১০:৩৫আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ১০:৩৫

দেশের বাজারে ভালো চাহিদা থাকায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারত থেকে মিষ্টিআলু আমদানি করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ভারত থেকে মিষ্টিআলুবাহী ট্রাকটি দেশে প্রবেশ করে। একটি ট্রাকে ২৫ টন ৭৫০ কেজি মিষ্টিআলু আমদানি করা হয়েছে।

বগুড়ার এনি এন্টারপ্রাইজ এই মিষ্টিআলু আমদানি করেছে। ভারতের কলকাতার এশিয়ান এন্টারপ্রাইজ নামের রফতানিকারক প্রতিষ্ঠান এসব রফতানি করেছে।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সঙ্গনিরোধকেন্দ্রের উপসহকারী কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘এর আগে হিলি স্থলবন্দর দিয়ে কখনোই মিষ্টিআলু আমদানি হয়নি। আজকেই (সোমবার) প্রথম হিলি স্থলবন্দর দিয়ে মিষ্টিআলু আমদানি করা হয়েছে। একটি ট্রাকে ২৫ টন ৭৫০ কেজি মিষ্টিআলু আমদানি করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ইতোমধ্যেই আমদানিকারকের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। আমরা বন্দরে অবস্থিত ট্রাক থেকে নমুনা সংগ্রহ করেছি তা পরীক্ষানিরীক্ষা করে সনদপত্র প্রদান করবো। এরপর কাস্টমস কর্তৃপক্ষ তাদের পরীক্ষণ শুল্কায়ন ও আরোপিত শুল্ক পরিশোধসাপেক্ষে ছাড়করণ দেবেন।  এরপরই আমদানিকারকরা বন্দর থেকে মিষ্টিআলুগুলো খালাস নিতে পারবেন।’

/কেএইচটি/
সম্পর্কিত
ইরান যুদ্ধের জেরে জাপানের তেল আমদানিতে ভাটা
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী