কুপিয়ে জখম

হাসপাতাল থেকে উধাও আহত ইউপি চেয়ারম্যান, পুলিশের ধারণা ‘আত্মগোপন’

ঠাকুরগাঁও প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২৪, ১৬:৩৫আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ১৬:৩৫

ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগ নেতা এক ইউপি চেয়ারম্যান কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। রবিবার (১ ডিসেম্বর) আনুমানিক রাত ১০টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের সোটাপীর নামক এক গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, ওই ইউপি চেয়ারম্যানের নাম মো. রইছউদ্দীন। তিনি গড়েয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তবে হাসপাতাল ও পুলিশ সূত্র জানায়, আহত অবস্থায় রবিবার গভীর রাতে হাসপাতালে ভর্তি হলেও সোমবার সকালের আগেই হাসপাতাল থেকে ‘আত্মগোপনে’ চলে গেছেন রইছউদ্দীন।

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে তাকে দেখতে আসা স্থানীয় এলাকাবাসী ও চেয়ারম্যানের স্বজনরা জানান, গড়েয়া ইউনিয়ন পরিষদ থেকে মোটরসাইকেলে করে ঠাকুরগাঁও জেলা শহরে যাচ্ছিলেন রইছউদ্দীন। এ সময় আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তার পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। চিৎকার করে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় তারা। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করে। এরপর স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসার পরে চেয়ারম্যানকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, সে ব্যাপারে কিছু জানাতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ।

ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. রফিকুল ইসলাম চয়ন সোমবার দুপুরে টেলিফোনে বলেন, ‘হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আহত চেয়ারম্যান, এ পর্যন্ত হাসপাতালে নোট রয়েছে। তবে আজ এসে তাকে আমরা হাসপাতালে পাইনি।’

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান বলেন, ‘বিষয়টি জানার পর ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ সদস্যদের পাঠানো হয়। ব্যাপারটিকে আমরা প্রথমত একজন আক্রান্ত ব্যক্তিকে উদ্ধারের বিষয় হিসেবেই দেখেছি, তার রাজনৈতিক পরিচয়কে প্রাধান্য দেওয়া হয়নি। ঘটনা তদন্তাধীন রয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘যেহেতু তিনি আওয়ামী লীগের স্থানীয় নেতা, তাই তিনি হাসপাতাল ছেড়ে আত্মগোপনে গিয়ে থাকতে পারেন।’ আহত চেয়ারম্যান কোনও মামলার আসামি কি না, সে ব্যাপারে তিনি নিশ্চিত নন বলে জানান ওসি। তবে শারীরিক অবস্থাসহ তার ব্যাপারে এবং তার ওপর আক্রমণের ব্যাপারে বিস্তারিত খতিয়ে দেখছে পুলিশ বলে জানান তিনি।

/কেএইচটি/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম