রংপুরে আলু-পেঁয়াজের অতিরিক্ত দামের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

রংপুর প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৪আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৪

রংপুরে আলু ও পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে দুর্নীতিবাজ ব্যবসায়ী ও সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। রংপুর জেলা শাখার উদ্যোগে বুধবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টায় রংপুর নগরীতে এই কর্মসূচি পালন করা হয়।

এর আগে রংপুর প্রেসক্লাবের সামনে ক্যাব রংপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য দেন- ক্যাব রংপুর জেলা শাখার সভাপতি আব্দুর রহমান, সহ-সভাপতি জসীম উদ্দিন, সদস্য জুয়েলসহ অন্য নেতৃবৃন্দ।

বক্তাদের অভিযোগ, আলু-পেঁয়াজ চাষের জন্য বিখ্যাত রংপুরেই আলুর কেজি ৮০ টাকা। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা কেজি দরে। অথচ রংপুরে উৎপাদিত আলু ও পেঁয়াজ দেশের অনেক জেলার চাহিদা পূরণ করে থাকে। ফলে রংপুরেই কেন আলু ও পেঁয়াজের অগ্নিমূল্য এর কোনও সদুত্তর ব্যবসায়ীরা দিতে পারে না। তারা সিন্ডিকেটকে দায়ী করেন। কিন্তু প্রশাসন ও ভোক্তা অধিকার কেন দুর্নীতিবাজ ব্যবসায়ী ও সিন্ডিকেটদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণ করছে না। 
এদিকে এ দুটি পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ফলে সাধারণ মানুষের নাভিম্বাস উঠেছে। অনেকেই এক কেজির বদলে এক পোয়া আলু-পেঁয়াজ কিনতে বাধ্য হচ্ছেন।

তাদের আরও অভিযোগ, আইনে নিষিদ্ধ থাকা সত্ত্বেও খোলা বাজারে ড্রামে ভোজ্য তেল বিক্রয় হচ্ছে। এখানেও ভোক্তা অধিকারের কোনও পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না। তারা পণ্যের দাম দ্রুত নাগালের মধ্যে আনার দাবি জানান। পরে সেখান থেকে একটা মিছিল বের করে শহর প্রদক্ষিণ করে।

/এফআর/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী