আন্দোলনে শিক্ষার্থী নিহতের ঘটনায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

হিলি প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০২৪, ১৩:৫৮আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ১৩:৫৮

দিনাজপুরের হাকিমপুরের হিলিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা এবং সূর্য ও নাঈম নামের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় এজাহারভুক্ত পলাতক আসামি ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ানকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ৯টায় হিলির আলিহাট ইউনিয়নের কাশিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। সোমবার দুপুর সাড়ে ১২টায় পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এই তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃত আবু সুফিয়ান আলিহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আলিহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। সে কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে।

হাকিমপুর থানার এসআই মোস্তাফিজুর রহমান বলেন, গত ৫ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলা এবং সূর্য ও নাঈম নামের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় নিহতের ভাই সুজন বাদী হয়ে সাবেক এমপি, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, ইউপি চেয়ারম্যানসহ ২৩ জনের নাম উল্লেখ করে ও ৯০ থেকে ১০০ জনকে অজ্ঞাত উল্লেখ করে গত ১৯ শে আগস্ট হাকিমপুর থানায় একটি হত্যা মামলা করেন।

তিনি বলেন, সেই মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন আবু সুফিয়ান। গতকাল নিজ এলাকা কাশিয়াডাঙ্গাতে ঘোরাফেরা করছেন এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল গতকাল রাত সোয়া ৯টায় ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তাকে ওই এলাকা কাশিয়াডাঙ্গা থেকে গ্রেফতার করা হয়েছে। সে মামলার পর থেকেই দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তিনি আলিহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আলিহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম