প্রায় পাঁচ মাস পর ভারতে ফিরলো আটকে পড়া ‘মিতালি এক্সপ্রেস’

নীলফামারী প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০২৪, ১০:৩৩আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ১০:৩৩

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের জেরে ঢাকায় আটকে পড়েছিল ভারত-বাংলাদেশের মধ্যে চলাচলকারী ‘মিতালি এক্সপ্রেস’ ট্রেনটি। দুই দেশের মধ্যে এই ট্রেনের পরিষেবা আবার কবে চালু হবে, তা নিশ্চিত হওয়া যায়নি।

অবশেষে প্রায় পাঁচ মাস পর ঢাকা থেকে ভারতের নিউ জলপাইগুঁড়িতে ফিরেছে মিতালি এক্সপ্রেস ট্রেনটি। এটি আন্তদেশীয় এক্সপ্রেস যা পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের নিয়ে ঢাকা ও ভারতের নিউ জলপাইগুঁড়ি চলাচল করতো।

পশ্চিম অঞ্চল রেলওয়ে সূত্রে জানা যায়, বুধবার (১১ ডিসেম্বর) সকালে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে নীলফামারীর চিলাহাটি দিয়ে ভারতের হলদিবাড়ী প্রবেশ করে ট্রেনটি। ১৩১৩২/৩১ নম্বর মিতালি ট্রেনটি যাত্রী নিয়ে গত ১৭ জুলাই ভারতের নিউ জলপাইগুঁড়ি থেকে ঢাকায় রওনা দিয়েছিল। বরাবরের মতো ট্রেনটি ভারতের হলদিবাড়ী বর্ডার দিয়ে বাংলাদেশের চিলাহাটি হয়ে ঢাকায় প্রবেশ করে।

কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে বাংলাদেশে তৎকালীন হাসিনা সরকারের বিরুদ্ধে জুলাইয়ের আন্দোলনে সেখানেই আটকে যায় ট্রেনটি। ট্রেনটি নিউ জলপাইগুঁড়ি থেকে ঢাকা ক্যান্টনমেন্ট পর্যন্ত চলাচল করতো।

সূত্র আরও জানায়, ২০২২ সালের পয়লা জুন উদ্বোধনের পর নিউ জলপাইগুঁড়ি থেকে সপ্তাহে রবি ও বুধবার ভারতীয় সময় বেলা পৌনে ১২টায় ঢাকার উদ্দেশে রওনা দিয়ে রাত ১০টায় পৌঁছে ট্রেনটি। এদিকে, ঢাকা থেকে সোমবার ও বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে ছেড়ে নিউ জলপাইগুঁড়ি স্টেশনে পৌঁছায় সকাল ৭টায়।

আজ বুধবার সকালে বাংলাদেশের চিলাহাটি ও ভারতের হলদিবাড়ী সীমান্ত দিয়ে মিতালী এক্সপ্রেস ভারতে প্রবেশ করে বাংলাদেশ রেলওয়ের ইঞ্জিনে। আবার ভারতে মিতালীর বগিগুলো হলদিবাড়ী স্টেশনে পৌঁছে দিয়ে ইঞ্জিনটি চিলাহাটিতে ফিরে আসে।

চিলাহাটি স্টেশনের স্টেশনমাস্টার হায়দার আলী বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের কারণে মিতালী এক্সপ্রেস ঢাকায় আটকে ছিল। বুধবার (১১ ডিসেম্বর) সকালে খালি বগিগুলো বাংলাদেশ রেলওয়ে হলদিবাড়ী পর্যন্ত পৌঁছে দেয়। এ সময় ৪টি এসি বার্থ, ৪টি এসি চেয়ারকার ও ব্রেক ভ্যানসহ দুটি পাওয়ার কার ভারতকে বুঝিয়ে দেওয়া হয়।

উল্লেখ্য, ১৯৬৫ সালের পর ২০২২ সালের ১ জুন হলদিবাড়ী-চিলাহাটি রুটে ভারত-বাংলাদেশের মধ্যে মিতালি এক্সপ্রেসের যাত্রা শুরু হয়েছিল। ৫৭ বছর পর ফের চালু হওয়া মিতালি এক্সপ্রেসটি সাময়িকভাবে বন্ধ হলো। ১৯৬৫ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত এটি বাংলাদেশ-ভারত সীমান্তের একটি বিলুপ্ত রেলওয়ের ট্রানজিট পয়েন্ট ছিল।

/কেএইচটি/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
শূন্যরেখায় ঠেলে পাঠানো ব্যক্তিদের সরিয়ে নিয়েছে বিএসএফ
সর্বশেষ খবর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম