ছাত্র-জনতার শক্তির সঙ্গে জোট করার পরিকল্পনা নিয়ে মাঠ গোছাচ্ছে এবি পার্টি: মঞ্জু

নীলফামারী প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০২৪, ১৬:১৯আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ১৭:০৬

এবি পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর দেশে গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে দেশে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চেতনা নিয়েই আগামীতে রাজনীতি করতে এমনকি দেশের মানুষের সেবা করতে চায় এবি পার্টি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ছাত্র-জনতার শক্তির সঙ্গে জোট করার পরিকল্পনা নিয়ে সামনের দিকে মাঠ গোছাচ্ছে এবি পার্টি। ইতিমধ্যে দেশের কমপক্ষে ৪০টি জেলা ও ২০০ উপজেলায় সাংগঠনিক কার্যক্রম চলমান রয়েছে।’

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে নীলফামারী প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘আলাদাভাবে নির্বাচন করলে ৩০০ আসনেই প্রার্থী দেবে এবি পার্টি। সে রকম প্রস্তুতিও রয়েছে আমাদের।’

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন- এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সহকারী সদস্য সচিব আবু হেলাল, জেলা এবি পার্টির আহ্বায়ক মাওলানা লিয়াকত আলী ও সদস্য সচিব আলতাফ হোসেন প্রমুখ।

বক্তব্যে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘এবি পার্টি রাষ্ট্র মেরামত করে জনগণের অধিকার সুনিশ্চিত করতে রাজনীতিতে এসেছে। দেশের সব শ্রেণি-পেশার মানুষ এবি পার্টির রাজনীতিতে সম্পৃক্ত হতে পারবেন। আমরা সে লক্ষ্যে এগিয়ে যাচ্ছি।’

সংবাদ সম্মেলন শেষে নীলফামারী সদরের কচুকাটা ইউনিয়নের কচুকাটা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

/এফআর/
সম্পর্কিত
‘ভোটের আগে সবাই মাজারে যায়, হামলা হলে কেউ আসে না’
এনসিপি-এবি পার্টি কি একীভূত হতে যাচ্ছে
শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণ করা সময়ের দাবি: মঞ্জু 
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের