‘হাজার মাইল পাড়ি’ দিয়ে এসে রংপুরে গাছে আটকা পড়েছে বিরল প্রজাতির শকুন

রংপুর প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০২৪, ২০:২৬ আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ২০:২৬

রংপুরের পীরগাছা উপজেলার অন্নদানগর গ্রামে একটি গাছে আটকে পড়া বিশাল আকৃতির বিরল প্রজাতির শকুন উদ্ধার করেছেন এলাকাবাসী। প্রাণী বিশেষজ্ঞরা ধারণা করছেন, দীর্ঘ ভ্রমণের পর ক্লান্ত হয়ে পড়া প্রায় তিন ফুট উচ্চতা, সাত ফুট পাখার দৈর্ঘ্য ও ১০ কেজি ওজনের শকুনটি স্থানীরা দেখতে পেয়ে উদ্ধার করেন। পরে পরিবেশবাদী সংগঠন ‘ওয়ার্ড অ্যানিম্যাল রেসকিউ অ্যান্ড অ্যাডপশন নেটওয়ার্ক’- এর রংপুর শাখার সদস্যদের খবর দিলে তারা উদ্ধার করে রংপুরে নিয়ে আসে।

জানা গেছে, উত্তর গোলার্ধের দেশগুলো থেকে নিরাপত্তা ও খাদ্যের অভাবে যেসব পরিযায়ী পাখিরা পরিযান করে থাকে তাদের মধ্যে অন্যতম ‘হিমালয়ী গৃধিনী’ ধরনের শকুন। প্রতি বছর শীতকালে এই শকুনগুলো হাজার মাইল পথ পাড়ি দিয়ে বাংলাদেশের মতো সমতল ভূমিতে চলে আসে।

এর আগে শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে শকুনটিকে দিনাজপুরের সিংড়া রেসকিউ সেন্টারে নিয়ে যাওয়ার আগে কিছুক্ষণের জন্য রংপুর কারমাইকেল কলেজে আনা হয়। খবর পেয়ে শত শত উৎসুক জনতা এটি দেখতে কলেজ ক্যাম্পাসে ভিড় জমান।

রেসকিউ টিমের পীরগাছা শাখার সদস্য নূর হাসান নাহিদ ও সোহেল বলেন, শুক্রবার সন্ধ্যায় আমাদের কাছে খবর আসে, অন্নদানগর এলাকার একটি গাছে আটকা পড়ে আছে একটি শকুন। এলাকাবাসী দীর্ঘক্ষণ চেষ্টার পর এটিকে বেঁধে রেখেছে। খবর পেয়ে আমরা সেখানে যাই এবং সেখান থেকে উদ্ধার করে রংপুরে নিয়ে আসি। পরে আমরা ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছি। দুপুরের পর পরই দিনাজপুরের সিংড়ার উদ্দেশে রওনা হবো। সেখানে রেসকিউ সেন্টারে শকুনটির চিকিৎসা করানো হবে।’

এদিকে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের অর্থ সম্পাদক লিজেন আহমেদ প্রান্ত জানান, শকুনটি বর্তমানে দুর্বল ও অসুস্থ। সিংড়া রেসকিউ সেন্টারে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর প্রকৃতিতে অবমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হবে।

কারমাইকেল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক আব্দুর রউফ জানান, শকুন মৃত প্রাণীর দেহ খেয়ে পরিবেশ পরিষ্কার রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে প্রাকৃতিক আবাসস্থল ধ্বংস এবং বিষাক্ত খাদ্য গ্রহণের ফলে শকুনের সংখ্যা বাংলাদেশে আশঙ্কাজনক হারে কমে গেছে। তাই পরিবেশবাদী সংগঠনগুলোর পাশাপাশি শকুনসহ অন্য বিপন্ন প্রজাতি রক্ষায় সবার সহযোগিতা ও সচেতনতা দরকার।

/এফআর/
সম্পর্কিত
আজ ‘রিমেম্বার মি থার্সডে’, আশ্রয়হীন প্রাণীদের জন্য ভালোবাসার বার্তা
বানরের হাত থেকে রেহাই পেতে ডিসির কাছে আবেদন, দু্ই মাসেও কাজ হয়নি
পোষা প্রাণীর সুস্থতা ও দীর্ঘায়ুতে সামগ্রিক যত্ন
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম