কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো মৃত ডলফিন

কুয়াকাটা প্রতিনিধি
১৫ মার্চ ২০২৫, ২২:৪৭আপডেট : ১৫ মার্চ ২০২৫, ২২:৪৭

কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও ভেসে এসেছে একটি মৃত ইরাবতী ডলফিন। শনিবার (১৫ মার্চ) দুপুরের দিকে জোয়ারের স্রোতে ভেসে এসে সৈকতের গঙ্গামতি পয়েন্টে বালুতে আটকে যায়। স্থানীয় জেলে জসিম উদ্দিন সৈকতের পাশে ডলফিনটি দেখতে পান।

প্রায় পাঁচ ফুট লম্বা এই ডলফিনটির শরীরে পচন ধরেছে। ধারণা করা হচ্ছে, এটি কয়েকদিন আগেই মারা গেছে এবং স্রোতের টানে সৈকতে ভেসে এসেছে।

স্থানীয়রা জানান, এর আগেও কুয়াকাটা সৈকতে অনেক মৃত ডলফিন ভেসে আসার ঘটনা ঘটেছে। তবে কী কারণে এই ডলফিনটির মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে পরিবেশবিদরা বলছেন, জলবায়ু পরিবর্তন, দূষণ এবং মাছ ধরার জালের ফাঁদে পড়া সামুদ্রিক প্রাণীর মৃত্যুর অন্যতম কারণ হতে পারে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরে এ জাতীয় ডলফিন পাওয়া যায়। যে কারণেই মৃত্যু হোক না কেন, এটি কাঙ্ক্ষিত নয়। সামুদ্রিক জলজ পরিবেশ সঠিক রাখার জন্য ডলফিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

/এমএএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম