লালমনিরহাটে যুবদল নেতার বিরুদ্ধে জমি দখল ও চাঁদা দাবির অভিযোগ

লালমনিরহাট প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৬আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৬

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী ইউনিয়ন যুবদল সভাপতি রাসেদ হোসেনের বিরুদ্ধে একাধিক কৃষকের জমি দখল ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা এরই মধ্যে উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি, বিএনপির কেন্দ্রীয় সদস্য এবং জেলা যুবদলের কাছে অভিযোগ জানিয়েছেন।

গত ১১ ডিসেম্বর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটিকে একটি অভিযোগপত্র দিয়েছেন উপজেলার বুড়িমারী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা কৃষক সাইদুল ইসলাম। সেখানে তিনি অভিযোগ করেছেন, গত ১৯ নভেম্বর তার ভোগ দখলীয় ৫৫ শতক সরিষা ক্ষেত নষ্ট করে জবর দখল করেছেন রাসেদ। এদিন বেশকিছু লোক নিয়ে আতঙ্ক সৃষ্টি করে জমি দখলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

একই ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কৃষক নুরুল ইসলামের মালিকানাধীন ৫৪ শতাংশ জমি গত ১০ ডিসেম্বর রাসেদ দখল করেছেন বলেও অভিযোগ উঠেছে। দখলের সময় ওই ইউনিয়নের যুবলীগের সদস্য ভাই মুকুল হোসেনকে সঙ্গে নেন তিনি (রাসেদ)।

নুরুল ইসলামও উপজেলা যুবদলের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনার ৪ দিনের মাথায় ১৫ ডিসেম্বর গভীর রাতে বুড়িমারী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলামের নিকট ইউনিয়ন যুবদল সভাপতি রাসেদের নির্দেশে ৬০ হাজার টাকা চাঁদা দাবি করে তার সঙ্গে মোবাইল ফোনে কথা বলিয়ে দেন ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবদল সম্পাদক সহিদুল ইসলাম ও যুবদল কর্মী ডালিম। ‘টাকা হাতে নেই’ জানালে রাসেদ তাকে হুমকি দিয়ে ‘বাঁচতে চাইলে টাকা’ দিয়ে দিতে বলে। সেইসঙ্গে এই ঘটনা ‘কাউকে জানালে অবস্থা খারাপ করে দেওয়ার’ও হুমকি দেওয়া হয়।

এর আগে গত ১ ডিসেম্বর বুড়িমারী স্থলবন্দরের কাস্টমস অফিসে চাঁদা দাবি করেন রাসেদের (ছোটভাই) যুবলীগকর্মী মুকুল হোসেন। এসময় সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও বুড়িমারী ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ইবনে সুমন চাঁদা নিতে নিষেধ করেন। এ ঘটনায় সুমনের দেখা করে রাসেদ অশ্লীল ভাষায় গালাগালি করে ও তার কথা মতো না চললে ‘মারাত্মক খেসারত দিতে হবে’ বলে হুমকি দেন। ঘটনার উল্লেখ করে গত ২ ডিসেম্বর উপজেলা যুবদলের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন ইবনে সুমন।

অপরদিকে জমি দখলের তথ্য জানতে গেলে যুবদল সভাপতির পরিচয় দিয়ে স্থানীয় সাংবাদিকদের উপর চড়াও হন রাসেদের সহযোগী সাত থেকে আট জন যুবক। এ ঘটনা উল্লেখ করে উপজেলা যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে সংবাদকর্মীরাও লিখিত অভিযোগ দিয়েছে। 

এসব অভিযোগ তদন্তে উপজেলা যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিব গত ১৪ নভেম্বর ৩ সদস্যের একটি তদন্ত টিম করে দেন। ঘটনা তদন্ত করে প্রতিবেদনে অভিযোগের সত্যতা ও প্রমাণ পেয়েছেন উল্লেখ করে রাসেদের বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের মত দিয়েছেন তদন্ত কমিটি।

এ ব্যাপারে জানতে চাইলে বুড়িমারী ইউনিয়ন যুবদলের সভাপতি রাসেদ হোসেন বলেন, ‘এসব সম্পর্কে কিছু জানি না। আপনারা মাঠ পর্যায়ে তথ্য নেন। দেখেন জমি দখল করেছি কিনা। এসব ভুয়া তথ্য।’ 

পাটগ্রাম উপজেলা যুবদলের আহ্বায়ক রাবিউল ইসলাম বলেন, ‘রাসেদের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। তদন্ত কমিটি সত্যতা পেয়ে রিপোর্ট দিয়েছে। এসব তথ্য কেন্দ্র ও জেলা যুবদলের নিকট পাঠানো হয়েছে। উনারা এখন কী পদক্ষেপ নেন, সেটার অপেক্ষায়।’

/ইউএস/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী