ফুলবাড়ির তফসিল ঘোষণা স্থগিত

কুড়িগ্রামে উপজেলার ১৪টি ইউনিয়নের তফসিল ঘোষণা

কুড়িগ্রাম প্রতিনিধি
১৭ মার্চ ২০১৬, ২২:১৬আপডেট : ১৭ মার্চ ২০১৬, ২২:১৮

ইউপি নির্বাচন-২০১৬ দেশব্যাপী ইউনিয়ন পরিষদ নির্বাচনের ধারাবাহিকতায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ১৪টি নির্বাচনযোগ্য ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে জেলা নির্বাচন অফিসারের কার্যালয়। ঘোষিত তফসিল অনুযায়ী ভোট গ্রহণের তারিখ ২৩ এপ্রিল।  ১৬ মার্চ এই তফসিল ঘোষণা করা হয়। কুড়িগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনের সময়সূচি অনুযায়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় দফায় কুড়িগ্রামের নাগেশ্বরী ও ফুলবাড়ি উপজেলাধীন ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, এ দফায় শুধু নাগেশ্বরী উপজেলাধীন ইউনিয়নগুলোর নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়।
তবে স্থগিত রাখা হয়েছে ফুলবাড়ি উপজেলাধীন ইউনিয়নগুলোর নির্বাচনের তফসিল ঘোষণা।

কুড়িগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন ট্রিবিউনকে জানান, ‘নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী শুধু নাগেশ্বরী উপজেলাধীন ইউনিয়নগুলোর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ফুলবাড়ির ব্যাপারে আমরা কোনও নির্দেশনা পাইনি।’

কী কারণে ফুলবাড়ি উপজেলাধীন ইউনিয়নগুলোর নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়নি, তা জানতে চাইলে এ কর্মকর্তা জানান, ‘এটা নির্বাচন কমিশনের এখতিয়ার। তবে বিলুপ্ত ছিটমহলবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তিসহ অন্যান্য কী কারণে এই দফায় ফুলবাড়ি উপজেলার তফসিল ঘোষণা হয়নি তা আমার জানা নেই । যেহেতু কমিশন ঘোষিত নির্বাচনের সময় এখনও শেষ হয়নি, সেহেতু ৪র্থ, ৫ম কিংবা ৬ষ্ঠ দফাতেও এই উপজেলাধীন ইউনিয়নগুলোর নির্বাচন হতে পারে।’

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম