আওয়ামী লীগ নেতাদের বিএনপিতে যোগদান প্রসঙ্গে

যারা গণহত্যায় জড়িত ছিল তাদের বিএনপিতে নেওয়া হবে না: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০২৪, ১৩:৪৮আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ১৭:১০

গণহত্যাকারী, সন্ত্রাসীদের বিএনপিতে কোনও ঠাঁই নাই উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দলীয়ভাবে নির্দেশনা দেওয়া আছে, যারা গণহত্যার সঙ্গে জড়িত ছিল তাদের বিএনপিতে নেওয়া হবে না।’

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে মহাসচিবের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সারা দেশে বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতারা বিএনপিতে যোগদান করছেন, এ বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘এটা আমার জানা নাই। তবে আমাদের চেয়ারম্যান সাহেবের (তারেক রহমান) নির্দেশ দেওয়া আছে, যারা সন্ত্রাসী, গণহত্যা ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিল, তাদের কাউকে বিএনপিতে নেওয়া হবে না।’

দেশে দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে উত্তরণের উপায় জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ‘এর জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। জনগণের শাসন স্থাপিত করতে হবে। জনগণের নির্বাচিত পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে। এ ছাড়া অন্য কোনও উপায় আছে বলে আমার জানা নেই।‘

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মমিনুল হক বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, আনসারুল হক, জেলা বিএনপির কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম শরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারেক আদনান, জেলা ছাত্রদলের সভাপতি কায়েস, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদ হোসেন সাজু প্রমুখ।

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান