ভারত হয়ে ভুটান যেতে সীমান্ত পাড়ির চেষ্টা, গ্রেফতার দুই যুবক কারাগারে

হিলি প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০২৪, ১৫:৩১আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ১৬:৩৩

দিনাজপুরের বিরামপুর সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে শাহাজাহান ভুঁইয়া (৩৪) ও মাসুম বিল্লাহ (৩৫) নামের দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকালে বিরামপুর উপজেলার রাণীনগর সীমান্তের ২৯৬ নম্বর মেইন পিলার এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে তারা। এ সময় বিজিবির একটি টহল দল সীমান্তের ৪০০ গজ বাংলাদেশ অভ্যন্তর এলাকা থেকে তাদের আটক করে। পরে প্রক্রিয়া শেষে রাতেই মামলা দায়েরপূর্বক বিরামপুর থানায় তাদের দুজনকে হস্তান্তর করে বিজিবি।

বুধবার (২৫ ডিসেম্বর) সকালে পুলিশ তাদের আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে প্রেরণ করেছে। গ্রেফতাররা হলেন নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ফারাতলী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শাহাজাহান ভুঁইয়া ও পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার চংগাপাশা গ্রামের আব্দুল হাকিমের ছেলে মাসুম বিল্লাহ।

বিজিবি সূত্রে জানা গেছে, ওই দুই যুবক ভারত হয়ে ভুটান যাওয়ার উদ্দেশে দালালের সঙ্গে সীমান্ত করতে ৮০ হাজার টাকায় চুক্তিবদ্ধ হন। চুক্তি মোতাবেক গতকাল বিকালে ওই দুই যুবক উপজেলার রানীনগর সীমান্ত এলাকায় আসেন। এ সময় তারা দুজন সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। গোপন সংবাদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে বিজিবির ক্যাম্পের একটি টহল দল তাদের সীমান্ত এলাকা থেকে আটক করে। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক বিরামপুর থানায় হস্তান্তর করে বিজিবি।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, আটক দুই যুবক গার্মেন্টসকর্মী। তারা ভুটানের একটি গার্মেন্টেসে কাজ করার উদ্দেশে অবৈধভাবে যাওয়ার জন্য বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল। পরে সীমান্ত এলাকা থেকে বিজিবি সদস্যরা তাদের দুজনকে আটক করে থানায় সোপর্দ করে। এই ঘটনায় তাদের নামে পাসপোর্ট আইনে থানায় মামলা হয়েছে। বুধবার সকালে তাদের আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে প্রেরণ করা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম