‘অন্তর্বর্তী সরকার আমাদের দলের প্রতি বৈষম্য করছে, দাঁতভাঙা জবাব দিতে হবে’

রংপুর প্রতিনিধি
০১ জানুয়ারি ২০২৫, ২০:০৮আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ২০:০৮

দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, ‘জাতীয় পার্টিকে কোণঠাসা করার অপচেষ্টার ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে রাজপথ দখলে নিয়ে দাঁতভাঙা জবাব দিতে হবে।’ তিনি দলের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে আহ্বান জানিয়েছেন।

বুধবার (১ জানুয়ারি) বিকালে জাতীয় পার্টির প্রতীষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘আমাদের রাজপথ দখলে রাখতে হবে। এ জন্য জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের আরও সংগঠিত হতে হবে। রংপুর জাতীয় পার্টির ছিল তা আরও মজবুত ও শক্তিশালী করতে হবে।’ সেই সঙ্গে আগামী দিন রাজপথ পুরো জাতীয় পার্টির দখলে রাখার আহ্বান জানান।

তিনি বলেন ‘অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দলের প্রতি বৈষম্যমূলক আচরণ করছে। তারও দাঁতভাঙা জবাব দিতে হবে। যারা ভেবেছে জাতীয় পার্টি দুর্বল হয়ে গেছে তারা বোকার স্বর্গে বাস করছেন। এরশাদের হাতে গড়া দল সাধারণ মানুষের মাঝে আরও বেশি জনপ্রিয় হয়েছে।’

সমাবেশে রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় পার্টির প্রতি চরম বৈষম্যমূলক আচরণ করছে। বিভিন্ন রাজনৈতিক দলকে তারা বিভিন্ন কারণে আমন্ত্রণে জানালেও আমাদের দলকে ডাকে না। এটা খুবই দুঃখজনক। এ ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হয় তাদের আচরণ পক্ষপাতদুষ্ট নয়।’ তিনি দলের নেতাকর্মীদের সংগঠিত থেকে সব প্রকার ষড়যন্ত্র মোকাবিলা করার আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য দেন মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, মহানগর জাপা সাধারণ সম্পাদক এস এম ইয়াসিরসহ নেতৃবৃন্দ।

এর আগে বুধবার বিকালে নগরীর সেন্ট্রাল রোডে জাতীয় পার্টির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেন। এ ছাড়াও দলের নেতাকর্মীরা নগরীর দর্শনা এলাকায় পল্লী নিবাসে দলের প্রতিষ্ঠাতা এরশাদের কবরে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে এবং মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন।

/এফআর/
সম্পর্কিত
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
সরকারের মধ্যে ‘কিচেন কেবিনেট’ কেন বলা হয়?
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী