রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় ৫৬ শিক্ষার্থী বহিষ্কার

রংপুর প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২৫, ২০:১৯আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ২০:১৯

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ৭১ শিক্ষার্থীকে চিহ্নিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে ৫৬ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি ছাত্রত্ব শেষ হওয়ায় ছাত্রলীগের ১৫ নেতাকর্মীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের পূর্ণাঙ্গ বহিষ্কারের জন্য আগামী সিন্ডিকেটে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার (০৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ১০৯তম সিন্ডিকেট সভায় শৃঙ্খলা উপ-কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট হলে এ সভা হয়। সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান উপাচার্য অধ্যাপক মো. শওকত আলী।

তিনি বলেন, ‌‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোনের হামলায় জড়িত ৩৩ জন শিক্ষার্থীকে ২ সেমিস্টার বহিষ্কার ও ২৩ জনকে এক সেমিস্টার বহিষ্কার করা হয়েছে। ছাত্রত্ব শেষ হওয়া ছাত্রলীগের ১৫ নেতাকর্মীদের বিরুদ্ধে শিক্ষার্থী নিপীড়নের দায়ে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি হামলায় জড়িত শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের ২০১৮ সালের বিধিমালা অনুযায়ী কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু তার জবাব দেননি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সিন্ডিকেট সমর্থন দিয়েছে। আগামী সিন্ডিকেট সভায় তাদের পূর্ণাঙ্গ বহিষ্কারের সিদ্ধান্ত হওয়া হবে।’

ছাত্র সংসদ নির্বাচন নিয়েও কথা বলেন উপাচার্য শওকত আলী। তিনি বলেন, ‘ছাত্র সংসদ নির্বাচনের জন্য কমিটি গঠন করা হয়েছে। নির্বাচনের জন্য নীতিমালা এই সিন্ডিকেট অনুমোদন করেছে। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরবর্তী সময়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে।’

প্রসঙ্গত, গত বছরের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হন শিক্ষার্থী আবু সাঈদ।

/এএম/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
বগুড়ার সেই এনসিপি নেতাকে টিটিসি থেকে বহিষ্কার
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী