এইচএমপিভির সংক্রমণরোধে হিলি চেকপোস্টে কাজ করছে মেডিক্যাল টিম

হিলি প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২৫, ১৯:২৬আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১৯:২৬

চীন ও ভারতে ছড়িয়ে পড়া এইচএমপিভি ভাইরাসের সংক্রমণরোধে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে কাজ শুরু করেছে মেডিক্যাল টিম। এমন কার্যক্রম শুরুর ফলে পাসপোর্ট যাত্রীদের মাঝে স্বস্তি ফিরেছে। তবে দুই দেশে পণ্য আনা-নেওয়া চালক-সহকারীদেরও পরীক্ষার আওতায় আনার দাবি জানানো হয়েছে। ভাইরাসটি ছড়িয়ে পড়ায় হিলি চেকপোস্টে এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হলো।

সোমবার (১৩ জানুয়ারি) বেলা ১১টা থেকে ইমিগ্রেশন চেকপোস্টে বুথ স্থাপনের মাধ্যমে এই কার্যক্রম শুরু করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিক্যাল টিম। ভারতফেরত যাত্রীদের জ্বর-সর্দি-কাশিসহ কোনও উপসর্গ আছে কিনা, সেটি নিশ্চিত হওয়ার পর ছাড়পত্র দেওয়া হচ্ছে। কোনও যাত্রীর মাঝে এই ধরনের উপসর্গ পাওয়া গেলে হাসপাতালে আইসোলেশনে পাঠানোর কথা জানিয়েছে মেডিক্যাল টিম।

মেডিক্যাল টিমের কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি চীনে ব্যাপকভাবে এইচএমপিভি ভাইরাস ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে ভারতেও এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। এমনকি কলকাতাতেও রোগী শনাক্ত হয়েছে। এরই মধ্যে রবিবার বাংলাদেশে এই ভাইরাসে আক্রান্ত একজন রোগীর সন্ধান মিলেছে।

ভারত থেকে দেশে ফেরা পাসপোর্ট যাত্রী কিশোর দাস বলেন, ‌‘ইমিগ্রেশন চেকপোস্টে চেকআপ শুরু করা ভালো উদ্যোগ। এর মাধ্যমে নিজেরা নিরাপদ থাকছি, তেমনি অন্যরা নিরাপদ থাকতে পারবেন।’

ভারতে যাওয়া শ্যামল দাস বলেন, আমি গতকাল এসেছিলাম। তখন ইমিগ্রেশনে চেকআপের ব্যবস্থা ছিল না। আজ ভারতে যাওয়ার জন্য এসে দেখি নানা উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা মাস্ক ছাড়া ভেতরে ঢুকতে দিচ্ছেন না। এই রোগ যেন কারও মাধ্যমে অন্যদের মাঝে না ছড়ায় সে বিষয়ে সতর্ক থাকতে হবে।’

স্থানীয় বাসিন্দা আলম হোসেন বলেন, ‘কলকাতাতে নতুন ভাইরাসের রোগী শনাক্ত হয়েছে। ফলে আমাদের দেশে ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে। ইতিমধ্যে পাসপোর্ট যাত্রীদের চেকআপের আওতায় আনা হয়েছে। তবে বন্দর দিয়ে প্রতিদিন ১২০ ট্রাক বিভিন্ন পণ্য নিয়ে চালক ও সহকারীরা আসেন। কিন্তু তাদের পরীক্ষার আওতায় আনা হয়নি। যাত্রীদের মতো চালক ও সহকারীদের এর আওতায় আনার দাবি জানাই।’      

হিলি ইমিগ্রেশন চেকপোস্টে কর্মরত মেডিক্যাল টিমের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার জাহাঙ্গীর আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এইচএমপিভি ভাইরাসের সংক্রমণরোধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে বুথ স্থাপন করা হয়েছে। পাসপোর্ট যাত্রীদের স্ক্যানার দিয়ে চেকআপ করা হচ্ছে। উপসর্গ পাওয়া গেলে যাত্রীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হবে।’

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, ‘সোমবার সকাল থেকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল টিম চেকপোস্টের অভ্যন্তরে স্বাস্থ্য পরীক্ষার কাজ করছে। সবাইকে মাস্ক ব্যবহার করতে বলেছি আমরা। মাস্ক ব্যবহার না করলে কেউ ইমিগ্রেশনে ঢুকতে পারবেন না। স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা মোতাবেক ইমিগ্রেশন চেকপোস্টে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
রাস্তায় বসে ‘মা-মা’ বলে কাঁদছে দুই বোন, খাবার দিলেও খাচ্ছে না
জুলাই ঐক্য প্রথম ভঙ্গ করেছে বিএনপি, আগামীতে শক্ত লড়াই হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
সেদিন শেখ হাসিনা পালিয়ে না গেলে তার একটা হাড়ও খুঁজে পাওয়া যেতো না: সারজিস
সর্বশেষ খবর
গাজী নজরুলের এমপি পদ কি থাকছে? 
গাজী নজরুলের এমপি পদ কি থাকছে? 
গ্যাস সংকট, ত্রুটি সমাধানে দুই দিন লাগতে পারে: মন্ত্রণালয়
গ্যাস সংকট, ত্রুটি সমাধানে দুই দিন লাগতে পারে: মন্ত্রণালয়
বিশ্বকাপে ফিরতে গার্দিওলাকে আনতে চায় ইতালি, তবে...
বিশ্বকাপে ফিরতে গার্দিওলাকে আনতে চায় ইতালি, তবে...
থানার পেছনের ঝোপঝাড় থেকে পরিত্যক্ত চায়না রাইফেল উদ্ধার
থানার পেছনের ঝোপঝাড় থেকে পরিত্যক্ত চায়না রাইফেল উদ্ধার
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার