সীমান্তে অনুপ্রবেশ-গুজব ঠেকাতে সতর্ক বিজিবি: সেক্টর কমান্ডার

হিলি প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২৬, ১৫:২০ আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১৫:২০

সীমান্ত দিয়ে নিষিদ্ধ সংগঠনের কোনও সদস্য যাতে অবৈধভাবে দেশে প্রবেশ করতে না পারে এবং নাশকতামূলক কর্মকাণ্ডের উপকরণ ও গুজব ছড়িয়ে পড়া ঠেকাতে বিজিবি সম্পূর্ণ সতর্ক রয়েছে বলে জানিয়েছেন দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

শনিবার (২৮ নভেম্বর) সকালে দিনাজপুরের হিলি সীমান্তের চেকপোস্ট গেটে বিজিবির নিরাপত্তা ব্যবস্থা, তল্লাশি কার্যক্রম ও সীমান্ত এলাকা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। এ সময় জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারীসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেক্টর কমান্ডার বলেন, সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা, তল্লাশি কার্যক্রম এবং মাদক শনাক্তকরণে নিয়োজিত প্রশিক্ষিত কুকুরের কার্যক্রম ঠিকভাবে পরিচালিত হচ্ছে কি না, তা নিশ্চিত করতেই এ পরিদর্শন। একই সঙ্গে সীমান্ত দিয়ে বিভিন্ন ধরনের অনুপ্রবেশের আশঙ্কা, গুজব এবং নিষিদ্ধ সংগঠনের সদস্যদের দেশে প্রবেশের সম্ভাবনা বিবেচনায় নিয়ে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি বলেন, বিজিবি সদস্যরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে দায়িত্ব পালন করছেন। নাশকতামূলক উদ্দেশ্যে কেউ দেশে প্রবেশের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে বিজিবির অবস্থান স্পষ্ট।

স্থানীয় জনগণের সহযোগিতার ওপর গুরুত্ব দিয়ে তিনি আরও বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা শুধু বিজিবির একার দায়িত্ব নয়, এটি সবার সম্মিলিত দায়িত্ব। বিশেষ করে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সাংবাদিকদের কাছেও বিভিন্ন তথ্য ও সংবাদ আসে। সেসব তথ্য বিজিবিকে জানালে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার কাজ আরও সহজ হবে।

/আরএইচ/
সম্পর্কিত
ঢাকাসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন
যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি
দেড় কেজির বেশি স্বর্ণ দেহে লুকিয়ে ভারতে নিয়ে যাচ্ছিলেন
সর্বশেষ খবর
ভারত থেকে বাংলাদেশ নিয়ে নেওয়ার হুমকি এলেও সরকারের অবস্থান দেখছে না জামায়াত
ভারত থেকে বাংলাদেশ নিয়ে নেওয়ার হুমকি এলেও সরকারের অবস্থান দেখছে না জামায়াত
ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির পরিচ্ছন্নতা অভিযান, উচ্ছেদ অবৈধ দোকানপাট
ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির পরিচ্ছন্নতা অভিযান, উচ্ছেদ অবৈধ দোকানপাট
ঢাকায় ৮ ডলারে নৌভ্রমণ, অভিজ্ঞতা নিয়ে যা বললেন জার্মান ভ্লগার
ঢাকায় ৮ ডলারে নৌভ্রমণ, অভিজ্ঞতা নিয়ে যা বললেন জার্মান ভ্লগার
রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে ‘পেট্রোল বোমা’ নিক্ষেপ-গুলিবর্ষণ
রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে ‘পেট্রোল বোমা’ নিক্ষেপ-গুলিবর্ষণ
সর্বাধিক পঠিত
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ