বিএসএফের কাছ থেকে আটক বাংলাদেশিকে ২৪ ঘণ্টার মধ্যেই ফেরত এনেছে বিজিবি

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২৫, ১২:০৭আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ১২:০৭

নিরলস প্রচেষ্টা ও ফলপ্রসূ আলোচনার মাধ্যমে ভারতীয় সীমান্ত রক্ষী বিএসএফের কাছ থেকে আটক বাংলাদেশিকে ২৪ ঘণ্টার মধ্যেই ফেরত এনেছে বিজিবি।  বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ি সীমান্ত দিয়েই আটক বাংলাদেশি আলিমুল রহমানকে বিজিবির কাছে ফেরত দিয়েছে ভারতের ১৫২/ বড়বিল্লা বিএসএফ। ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. ক. তানজির আহমেদ এক বার্তায় খবরটি নিশ্চিত করেন। 

বিজিবি অধিনায়ক জানান, বুধবার ১৫২ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্টের সঙ্গে ৫০ বিজিবির অধিনায়ক পর্যায়ে ফলপ্রসূ পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশিকে ফেরত আনা সম্ভব হয়েছে। আটকের পর থেকেই লাগাতার বার্তা বিনিময় ও ফলপ্রসূ আলোচনার মাধ্যমে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে প্রবেশ করা এই বাংলাদেশিকে ফেরত আনা সম্ভব হয়।

তিনি জানান, এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বেউরঝাড়ি সীমান্তের ওপারে বড়বিল্লা নামক স্থানের ৩৮০/০৪ এস পিলার থেকে ভারতের ৩০০ গজ অভ্যন্তরে  অবৈধ অনুপ্রবেশের পর এক বাংলাদেশিকে আটক করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।

ভারতের অভ্যন্তরে ‘বড়বিল্লা’ নামক স্থানে থেকে বিএসএফ ক্যাম্পের টহলদল বাংলাদেশি নাগরিক মানসিক ভারসাম্যহীন ও খুলনার বাসিন্দা আলিমুল রহমানকে (৪৫) আটক করে। এ বিষয়ে সংবাদ জানার পর বেউরঝাড়ী বিওপি কমান্ডার ১৫২/বড়বিল্লা বিএসএফ ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করা হলে বিএসএফ বিজিবির কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করে।

/এফআর/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী