সাদুল্লাপুরে চালককে খুন করে অটোরিকশা ছিনতাই

গাইবান্ধা প্রতিনিধি
১৮ মার্চ ২০১৬, ১৮:১৬আপডেট : ১৯ মার্চ ২০১৬, ১৬:১৯

গাইবান্ধা জেলা গাইবান্ধার সাদুল্লাপুরে ব্যাটারি চালিত অটোরিকশা চালককে কুপিয়ে হত্যার পর রিকশাটি নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের পাতিল্যাকুড়া গ্রামে একটি বাঁশঝাড় থেকে  ওই অটোরিকশা চালকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত মিজানুর রহমান (১৮) উপজেলার জামালপুর ইউনিয়নের হামিন্দপুর গ্রামের মফিজল হকের ছেলে।
সাদুল্লাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল বারী জানান, মিজানুর বৃহস্পতিবার বিকালে অটোরিকশাটি নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর রাত ১০টার দিকেও তিনি পরিবারের লোকজনের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। পরে রাতে আর তিনি বাড়ি ফেরেন নাই। শুক্রবার সকালে ওই গ্রামের একটি বাঁশঝাড়ে মিজানুরের ক্ষত-বিক্ষত লাশ দেখতে পায় এলাকাবাসী।
সাদুল্লাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস জানান, মিজানুরে মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া তার বাম চোখ উপড়ে ফেলা হয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বত্তরা তাকে কুপিয়ে হত্যার পর ব্যাটারিচালিত অটোরিকশাটি নিয়ে পালিয়ে গেছে।
এ ঘটনায় মিজানুরের বাবা মফিজল হক বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের শনাক্ত ও অটোরিকশাটি উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান ওসি। 

/বিটি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম