সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের রিমান্ড

রংপুর প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২৫, ১১:৪৫ আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ১১:৪৫

সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা নুরুজ্জামান আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (৩১ জানুয়ারি) রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৩-এর বিচারক দেবী রানী রায় এ আদেশ দেন।

এর আগে, শুক্রবার সকাল সোয়া ৯টায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে কঠোর নিরাপত্তার মধ্যে আদালতে তোলা হয়। গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলার এজাহারনামীয় এক নম্বর আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে তাকেৃ আদালতে তোলা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন বরেন। অপরদিকে, নুরুজ্জামান আহমেদের পক্ষে আইনজীবী ইফতা আখতার তাকে নির্দোষ দাবি করে জামিন আবেদন করেন। বিচারক দুই পক্ষের বক্তব্য শুনে সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর পুলিশ তাকে আবারও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় নিয়ে যায়।

আদালতের আদেশের পর আসামিপক্ষের আইনজীবী ইফতা আখতার সাংবাদিকদের জানান, আসামি সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ছিলেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য। তার বাড়ি লালমনিরহাট জেলার আদিতমারীতে। গত ৪ আগস্ট মুন্না নিহত হওয়ার ঘটনায় তাকে এক নম্বর আসামি করা দুঃখজনক। ঘটনার সময় তিনি রংপুরে ছিলেন না। অন্যায়ভাবে তাকে মুন্না হত্যা মামলায় আসামি করা হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নুরুজ্জামান আহমেদকে রংপুর নগরীর সেন্ট্রাল রোড এলাকায় তার এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। ৫ আগস্টের পর থেকে তিনি ওই বাড়িতেই আত্মগোপন করে ছিলেন বলে জানায় পুলিশ।

/কেএইচটি/
সম্পর্কিত
বাংলামোটরে চাঁদা চেয়ে গুলি, বহিষ্কৃত যুবদল নেতা সাইমনসহ ৪ জন রিমান্ডে
অবৈধভাবে বাড়িতে সার মজুত, জামায়াত নেতাকে জরিমানা
মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম