পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার রসেয়া কুয়াপাড়া গ্রামে শনিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৫টি পরিবারের ১১টি ঘর পুড়ে ছাই হয়েছে। এসময় পুড়ে ১২টি গরু-ছাগলের মৃত্যু হয়েছে। আগুন নিভাতে গিয়ে আছিয়া খাতুন (৫২) নামে এক নারীর হাত ঝলসে গেছে। সব মিলে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন গ্রামবাসী।
এলাকাবাসী সূত্রে জানা যায়,ওই গ্রামের লুৎফর রহমান লুটুর গোয়ালঘরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ওই গ্রামের ৫টি পরিবারের ১১টি ঘরে ছড়িয়ে পড়ে। এসময় ঘরে থাকা ধান-চাল, নগদ টাকা, বাই সাইকেল, সেলাই মেশিন, জমির দলিল,সোনার গহনাসহ প্রয়োজনীয় মালামাল ভস্মিভূত হয়। আটোয়ারী থানায় ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় বোদা উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বোদা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আনে এলাকাবাসী।
বোদা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ মো. নজরুল ইসলাম অগ্নিকাণ্ডের সত্যতা স্বীকার করে বলেন, বোদা থেকে আটোয়ারীর দুরত্ব বেশি হওয়ায় আমরা পৌঁছানোর আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে।
/জেবি/







